বাংলা ২য় পত্র • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
সারাংশ/সারমর্ম লেখো:
3.1.
মানুষের মূল্য কোথায়? চরিত্র,মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনেরযা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া/মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোকএ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।
3.2.
আসিতেছে শুভদিন, দিনে দিনে বহুবাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দু'পাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গো লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
উত্তর ও ব্যাখ্যা
৩.১
সারাংশ: চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মেই মানুষের প্রকৃত মূল্য, আর এর মধ্যে চরিত্রই সবচেয়ে বড়। চরিত্রশক্তির জোরেই মহাপুরুষেরা গৌরব অর্জন করেছেন। সত্যবাদিতা, বিনয়, জ্ঞানের প্রতি শ্রদ্ধা, পরদুঃখকাতরতা, ন্যায়পরায়ণতা ও স্বাধীনতাপ্রিয়তা মিলেই মানুষ চরিত্রবান হয়, আর কেবল এই চরিত্রের জন্যই মানুষ শ্রদ্ধা পেতে পারে।
৩.২
সারমর্ম: শুভদিন আসছে, কারণ যুগ যুগ ধরে বঞ্চিত শ্রমিকদের পাওনা শোধ করার সময় এসেছে। যে মজুর, মুটে-কুলিরা হাতুড়ি-শাবল দিয়ে পাহাড় কেটে পথ বানিয়েছে, নিজেদের জীবন দিয়ে সভ্যতাকে বহন করেছে, তারাই প্রকৃত মানুষ ও দেবতুল্য। তাদের ব্যথার ওপর দিয়েই আসবে নতুন জাগরণ ও মুক্তি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও