বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

লিজার বাবা মুক্তিযুদ্ধের সময় কোলকাতা থেকে স্বাধীন বাংলা বেতারে দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপিত করতেন। এদিকে লিজার মা গোপনে মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়াতেন। আবার, মাঝে মাঝে মুড়িযোদ্ধাদের তিনি আশ্রয়ও দিতেন।

  1. ক)

    ঢাকাতে অপারেশন সার্চলাইটের দায়িত্ব কাকে দেয়া হয়?

    (1)
  2. খ)

    পোড়ামাটি নীতি কী? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে.কোন মাধ্যমে লিজার বাবা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    তুমি কি মনে কর, মুক্তিযুদ্ধে লিজার মায়ের মতো নারীদের ভূমিকা ছিল অনেক বেশি? তোমার মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. খ)

    পোড়ামাটি নীতি হলো ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অবলম্বিত ধ্বংসাত্মক নীতি। এর মাধ্যমে তারা গ্রাম-শহরের বাড়িঘর, ফসল ও স্থাপনা জ্বালিয়ে দিয়ে মানুষের মনোবল ভেঙে দিতে এবং মুক্তিযুদ্ধকে দুর্বল করতে চেয়েছিল। এর ফলে অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছিল।

  2. গ)

    উদ্দীপকে লিজার বাবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র-এর মাধ্যমে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন।

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেশাত্মবোধক গান, কথিকা ও খবর প্রচারিত হতো। এর মাধ্যমে মুক্তিযোদ্ধারা উদ্দীপ্ত হতেন এবং দেশের মানুষ যুদ্ধের খবর ও আশার বাণী পেত। লিজার বাবা সেখানে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতেন।

  3. ঘ)

    হ্যাঁ, আমি মনে করি মুক্তিযুদ্ধে লিজার মায়ের মতো নারীদের ভূমিকা অনেক বেশি ছিল।

    ১. লিজার মা গোপনে মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়াতেন। এ সহায়তা যুদ্ধ চালিয়ে যেতে মুক্তিযোদ্ধাদের শক্তি জুগিয়েছে।
    ২. তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন। ধরা পড়লে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এই সাহসী কাজ করেছেন।
    ৩. এমন অসংখ্য নারী নিজ ঘরে থেকে খাদ্য, আশ্রয়, তথ্য ও সেবা দিয়ে যুদ্ধে সহায়তা করেছেন, অনেকে নির্যাতনের শিকারও হয়েছেন।

    সুতরাং, মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন