ইসলাম • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৬
ইসলাম প্রশ্ন
দৃশ্যকল্প-১ : জনাব ‘ক’ একটি কোম্পানির প্রধান নির্বাহী পদে পদোন্নতি পান। দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি ধর্মীয় সম্প্রীতি এবং অধীনস্তদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ প্রদান করেন।
দৃশ্যকল্প-২ : ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি অল্প বয়সে কুরআন হিফজ করেন। পরবর্তীতে একটি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে হাদিস শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন মৌলিক গ্রন্থ রচনা করেন। তাঁর লিখিত হাদিস গ্রন্থটি শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হিসেবে সর্বমহলে বিশেষ স্বীকৃতি লাভ করে।
- ক)(1)
আস-সাবউল মুআল্লাকাত কী?
- খ)(2)
অজ্ঞতার যুগে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা কর।
- গ)(3)
জনাব ‘ক’ এর ভাষণ কোন মনীষীর ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
হাদিস শাস্ত্রে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের অবদান তোমার পাঠ্যবইয়ের কোন মনীষীর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ? উক্ত মনীষীর অবদান মূল্যায়ন কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আস-সাবউল মুআল্লাকাত হলো জাহিলি যুগের সাতটি শ্রেষ্ঠ কবিতা, যা সোনালি অক্ষরে লিখে কাবাঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছিল।
- খ)
অজ্ঞতার যুগে আরব সমাজ নৈতিক ও সামাজিকভাবে অধঃপতিত ছিল। গোত্রে গোত্রে সামান্য কারণে দীর্ঘদিন যুদ্ধ চলত। কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীরা অবহেলিত ছিল। দাসপ্রথা, মদ, জুয়া ও সুদের ব্যাপক প্রচলন ছিল। দুর্বল ও গরিবরা অত্যাচারিত হতো। এ কারণে এ যুগকে অন্ধকার যুগ বলা হয়।
- গ)
জনাব 'ক' এর ভাষণ মহানবি হযরত মুহাম্মদ (স) এর বিদায় হজের ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ।
ব্যাখ্যা: বিদায় হজের ভাষণে মহানবি (স) সকল মানুষের সমানাধিকার ঘোষণা করেন, অধীনস্থ দাস-দাসী ও কর্মচারীদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেন এবং জাতি-বর্ণ-ধর্মনির্বিশেষে মানুষের জীবন, সম্পদ ও সম্মানকে পবিত্র ঘোষণা করেন। 'ক' ও ভাষণে ধর্মীয় সম্প্রীতি ও অধীনস্তদের সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন, যা এই ভাষণের মর্মের সাথে মেলে।
- ঘ)
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের অবদান ইমাম বুখারি (র) এর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ। দুজনেই অল্প বয়সে কুরআন হিফয করেছেন এবং হাদিস শাস্ত্রে গ্রন্থ রচনা করেছেন।
ইমাম বুখারির অবদান:
১. সহিহ আল-বুখারি সংকলন: প্রায় ছয় লক্ষ হাদিস থেকে যাচাই-বাছাই করে তিনি এ গ্রন্থ সংকলন করেন। কুরআনের পর এটি সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ।
২. কঠোর যাচাই পদ্ধতি: বর্ণনাকারীর সততা, স্মৃতিশক্তি ও সূত্র পরম্পরা কঠোরভাবে যাচাই করেছেন।
৩. হাদিস সংরক্ষণ: জাল হাদিস থেকে সহিহ হাদিস আলাদা করে তিনি সুন্নাহর সংরক্ষণ করেন।সুতরাং, ইমাম বুখারি (র) হাদিস শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ খেদমতকারীদের একজন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও