বাংলা ১ম পত্র • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৪

বাংলা ১ম পত্র প্রশ্ন

বিধবা আম্বিয়া বেগম অবসরের সমস্ত টাকা ব্যয় করে দুই পুত্র ও এক কন্যাকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন'। ছেলেরা পরিবার নিয়ে ঢাকায় থাকে। তাদের সুখের কথা চিন্তা করে তিনি খুব আনন্দ পান, যদিও তাঁর দেখাশোনার মতো কেউ নেই। পুত্রদের সংবাদ দিলেও চাকরি নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারে না। একসময় অসুস্থ হয়ে পড়েন আম্বিয়া বেগম। অবস্থা খারাপ হলে প্রতিবেশী দিনমজুর জবেদ আলির ছেলে আশিক তাকে দেখতে আসে। সবকথা শুনে আশিক তাঁর অনেক প্রশংসা করে।সে বলে 'আপনার মতো মা ঘরে ঘরে দরকার।'

  1. ক)

    'শিলেপেষা' অর্থ কী?

    (1)
  2. খ)

    'সে আর এক আবর্জনা' বলতে কী বোঝানো হয়েছে?

    (2)
  3. গ)

    উদ্দীপকের আশিকের সাথে 'নিমগাছ' গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    "উদ্দীপকের আম্বিয়া বেগম ও 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ যেন একই সূত্রে গাঁথা।”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    'শিলেপেষা' অর্থ শিলের ওপর নোড়া দিয়ে পিষে বাটা।

  2. ঘ)

    মন্তব্যটি যথার্থ। আম্বিয়া বেগম ও 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ উভয়েই নীরব ত্যাগ ও সেবার প্রতীক।

    ১. নিঃস্বার্থ সেবা: আম্বিয়া বেগম নিজের সব অর্থ ব্যয় করে সন্তানদের মানুষ করেছেন। লক্ষ্মীবউও সংসারের সবার সেবা করেন, নিজের কথা ভাবেন না।
    ২. অবহেলা: আম্বিয়ার ছেলেরা ব্যস্ততার অজুহাতে মায়ের খোঁজ নেয় না। নিমগাছ সবার উপকার করেও যেমন কৃতজ্ঞতা পায় না, লক্ষ্মীবউও পরিবারের কাছ থেকে তাঁর প্রাপ্য মূল্য পান না।
    ৩. নীরব সহনশীলতা: দুজনই অভিযোগ না করে দায়িত্ব পালন করে যান।

    সুতরাং, ত্যাগ ও অবহেলার দিক থেকে আম্বিয়া বেগম ও লক্ষ্মীবউ একই সূত্রে গাঁথা।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন