ব্যবসায় উদ্যোগ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
শিশির ফ্যাশনের মালিক জনাব শিশির তার প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তিনি কর্মীদের মতামতও গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে সকল কর্মী কাজে মনোনিবেশ করেন। কিন্তু তার পাশের বৃষ্টি ফ্যাশনের মালিক জনাব বৃষ্টি কর্মীদের কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন। কর্মীদের কাজের জন্য জবাবদিহিতা করেন না। কর্মীরা তাদের ইচ্ছামতো কাজ করেন বিধায় কাজে বিশৃঙ্খলা দেখা দেয়।
- ক)(1)
ব্যবসায় অর্থায়ন কাকে বলে?
- খ)(2)
ব্যবস্থাপনার কার্যাবলির সর্বশেষ ধাপটি ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব শিশিরের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান রয়েছে? বিশ্লেষণ করো।
- ঘ)(4)
ব্যবসায়িক সফলতা লাভের ক্ষেত্রে শিশির ফ্যাশন বৃষ্টি ফ্যাশনের চেয়ে এগিয়ে থাকবে কেন? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ এবং সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সকল কার্যাবলিকে ব্যবসায় অর্থায়ন বলে।
- খ)
ব্যবস্থাপনার কার্যাবলির সর্বশেষ ধাপ হলো নিয়ন্ত্রণ (Controlling)।
পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না তা তদারক করা, ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। এর মাধ্যমে সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে হচ্ছে কি না তা নিশ্চিত হয়। - গ)
জনাব শিশিরের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব বিরাজ করছে।
গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা করেন, তাদের পরামর্শ ও মতামত গ্রহণ করেন এবং কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন। উদ্দীপকে শিশির কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন এবং তাদের মতামত গ্রহণ করেন। ফলে সকল কর্মী কাজে মনোনিবেশ করেন। এসব বৈশিষ্ট্য গণতান্ত্রিক নেতৃত্বের সঙ্গে মেলে।
- ঘ)
শিশির ফ্যাশনে গণতান্ত্রিক নেতৃত্ব এবং বৃষ্টি ফ্যাশনে মুক্ত নেতৃত্ব আছে। তাই ব্যবসায়িক সফলতায় শিশির ফ্যাশন এগিয়ে থাকবে।
১. অংশগ্রহণ ও আগ্রহ: শিশির কর্মীদের মতামত নেন, ফলে কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করে মনোযোগ দিয়ে কাজ করেন। বৃষ্টির কর্মীরা নির্দেশনা ছাড়া ইচ্ছামতো কাজ করে।
২. জবাবদিহিতা: গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের জবাবদিহিতা আশা করা হয় এবং নেতাও জবাবদিহি করেন। বৃষ্টি কর্মীদের কাছ থেকে জবাবদিহি আদায় করেন না, তাই কাজে বিশৃঙ্খলা দেখা দেয়।
৩. সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয়: আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ায় শিশিরের প্রতিষ্ঠানে কাজের সমন্বয় ভালো হয়। মুক্ত নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে এবং সাফল্য অনেকটা কর্মীদের পারস্পরিক সম্পর্কের ওপর নির্ভর করে।সুতরাং, কর্মীদের অংশগ্রহণ, জবাবদিহিতা ও সমন্বয়ের কারণে ব্যবসায়িক সফলতায় শিশির ফ্যাশন বৃষ্টি ফ্যাশনের চেয়ে এগিয়ে থাকবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও