হিসাববিজ্ঞান • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
হিসাববিজ্ঞান প্রশ্ন
নাবিলা একজন ব্যাংক কর্মকর্তা। ১লা জানুয়ারি ২০২৩ তার পরিবারের আর্থিক অবস্থা নিম্নরূপ: হাতে নগদ ১,৪০,০০০ টাকা, আসবাবপত্র ৬,০০,০০০ টাকা, ফ্ল্যাট। ১৫ লক্ষ টাকা, ব্যাংকে স্থায়ী আমানত ৩,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ২,০০,০০০ টাকা। তার পরিবারের প্রাপ্তি-প্রদানসমূহ নিম্নরূপ:
- ক)(1)
নাবিলার পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় কর।
- খ)(2)
নাবিলার পারিবারিক আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর।
- গ)(3)
নাবিলার পরিবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সম্পদ = নগদ ১,৪০,০০০ + আসবাবপত্র ৬,০০,০০০ + ফ্ল্যাট ১৫,০০,০০০ + স্থায়ী আমানত ৩,০০,০০০ = ২৫,৪০,০০০ টাকা। দায় = ব্যাংক ঋণ ২,০০,০০০ টাকা।
পারিবারিক তহবিল = ২৫,৪০,০০০ − ২,০০,০০০ = ২৩,৪০,০০০ টাকা।
- খ)
আয়-ব্যয় বিবরণীতে শুধু রাজস্ব আয় ও রাজস্ব ব্যয় আসে। ঋণ পরিশোধ (৭০,০০০) ও ফ্রিজ ক্রয় (৩০,০০০) মূলধনি লেনদেন, তাই বাদ।
নাবিলার পারিবারিক আয়-ব্যয় বিবরণী (২০২৩ সাল)
আয় টাকা বেতন ৪,০০,০০০ কৃষি থেকে আয় ২০,০০০ বিনিয়োগের সুদ ১০,০০০ মোট আয় ৪,৩০,০০০ ব্যয় টাকা খাদ্য ক্রয় ১,৩০,০০০ দৈনন্দিন খরচ ৫০,০০০ মনিহারি ও শিক্ষা সামগ্রী ১২,০০০ আপ্যায়ন খরচ ১৫,০০০ যাতায়াত খরচ ৩,০০০ মোট ব্যয় ২,১০,০০০ আয় উদ্বৃত্ত = ৪,৩০,০০০ − ২,১০,০০০ = ২,২০,০০০ টাকা
- গ)
নাবিলার পরিবারের আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০২৩ তারিখেসম্পদ টাকা দায় ও পারিবারিক তহবিল টাকা হাতে নগদ ২,৬০,০০০ ব্যাংক ঋণ (২,০০,০০০ − ৭০,০০০) ১,৩০,০০০ আসবাবপত্র ৬,০০,০০০ পারিবারিক তহবিল: ফ্রিজ ৩০,০০০ প্রারম্ভিক তহবিল ২৩,৪০,০০০ ফ্ল্যাট ১৫,০০,০০০ যোগ: আয় উদ্বৃত্ত ২,২০,০০০ ব্যাংকে স্থায়ী আমানত ৩,০০,০০০ সমাপনী তহবিল ২৫,৬০,০০০ মোট ২৬,৯০,০০০ মোট ২৬,৯০,০০০
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও