বাংলা ১ম পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২২
বাংলা ১ম পত্র প্রশ্ন
কামাল বিয়ে করেছে প্রায় পাঁচ বছর কিন্তু এখানো নিঃসন্তান। এর জন্য তার মা এক ফকির বাবার সাথে দেখা করেন। কিন্তু কামাল এসব বিশ্বাস করে না। সে তার মাকে ফকির দরবেশের কাছে যেতে নিষেধ করে। তার মা তাকে বলে, এমন কথা বলতে নেই বাবা, ফকির বাবার বদ-দোয়া লাগবে। এরা হলেন আল্লাহর ওলি। সকল অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা ওদের আছে। ফকির বাবার দোয়ায় তোমার ঘরে নিশ্চয়ই সন্তান আসতে পারে।
- ক)(1)
'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম কী?
- খ)(2)
“খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই”— উক্তিটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের কামালের মা 'বহিপীর' নাটকের যে বিষয়টি ধারণ করেছে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকের কামাল 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি হয়ে ওঠেনি”- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম বহিপীর।
- খ)
উক্তিটি বহিপীরের। তিনি দেশের নানা স্থানে মুরিদদের কাছে যান, আর এক এক স্থানে এক এক ঢঙের ভাষা চালু। তাই তিনি সবখানে বইয়ের ভাষায় কথা বলেন। তাঁর মতে, খোদার বাণী পৌঁছে দেওয়ার জন্য বইয়ের ভাষার মতো পবিত্র ও গম্ভীর ভাষা নেই। আর কথ্য ভাষা মাঠঘাটের ভাষা, তাতে খোদার বাণী বহনের যোগ্যতা নেই। এই কথায় তাঁর ভাষা-সংক্রান্ত সংস্কার প্রকাশ পায়।
- গ)
উদ্দীপকের কামালের মা ‘বহিপীর’ নাটকের পীর-ফকিরের প্রতি অন্ধবিশ্বাস ও কুসংস্কার ধারণ করেছে।
কামালের মা সন্তান লাভের আশায় ফকিরের কাছে যান এবং বিশ্বাস করেন, ফকিরের দোয়ায় অসম্ভবও সম্ভব হয়। তিনি ছেলের নিষেধ শুনে বলেন, ফকিরের বদ-দোয়া লাগবে। ‘বহিপীর’ নাটকেও অনেক মানুষ পীরকে অলৌকিক ক্ষমতার অধিকারী ভেবে অন্ধভাবে বিশ্বাস ও ভক্তি করে। দুই ক্ষেত্রেই যুক্তির বদলে অন্ধবিশ্বাস কাজ করেছে।
- ঘ)
উক্তিটি যথার্থ। কামাল ও হাশেম আলি দুজনেই পীর-ফকিরে অন্ধবিশ্বাসের বিরোধী, কিন্তু হাশেম আলির ভূমিকা অনেক বিস্তৃত।
১. কামাল মাকে ফকিরের কাছে যেতে নিষেধ করে। এটি তার যুক্তিবাদী মনোভাবের পরিচয়, কিন্তু সে কেবল মৌখিক নিষেধেই সীমাবদ্ধ।
২. হাশেম আলি শিক্ষিত ও যুক্তিবাদী তরুণ। সে কুসংস্কারের বিরোধিতার পাশাপাশি অসহায় তাহেরাকে আশ্রয় দিতে এবং তার পাশে দাঁড়াতে এগিয়ে আসে।
৩. হাশেম আলির মধ্যে মানবিকতা, সাহস ও সক্রিয় প্রতিবাদের পরিচয় আছে, যা উদ্দীপকের কামালের মধ্যে অনুপস্থিত।সুতরাং, কামাল হাশেম আলির প্রতিচ্ছবি হয়ে ওঠেনি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও