বাংলা ১ম পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৬
বাংলা ১ম পত্র প্রশ্ন
(i) “এই অক্ষর আত্মীয় পর
সকলের কাছে টানে,
এই প্রিয় ভাষা বুকে দেয় আশা
বিমোহিত করে গানে।”
(ii) “রক্তমাখা ফেব্রুয়ারির সেই কঙ্কাল আজও ফেরে,
রণক্ষেত্রে না-গিয়েও যারা চিরকাল যুদ্ধ করে।
ইতিহাসের গর্ভ থেকে ওঠে আসে অমর বাহিনী,
মৃত্যু নেই যার, সে তো বারুদ হয়ে জ্বলে প্রতিদিনই।”
- ক)(1)
তপুর প্লাকার্ডে কী লেখা ছিল?
- খ)(2)
“দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল।”—ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপক (i) এ ‘একুশের গল্প’ শীর্ষক ছোটগল্পের কোন দিকটি উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপক (ii) ‘একুশের গল্প’ এর মূলসুরকে ধারণ করতে পেরেছে কি? মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- গ)
উদ্দীপক (i)-এ 'একুশের গল্প'-এর মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার দিকটি উপস্থাপিত হয়েছে।
উদ্দীপকে বাংলা অক্ষরকে আত্মীয়-পর সবার কাছে টানার ক্ষমতাসম্পন্ন এবং প্রিয় ভাষাকে বুকে আশা জাগানো বলা হয়েছে। 'একুশের গল্প'-এও মাতৃভাষার প্রতি ভালোবাসা ও তার মর্যাদা রক্ষার আকুলতা প্রকাশ পেয়েছে, যার জন্য ভাষাসৈনিকরা আত্মত্যাগ করেছেন। এই ভাষাপ্রেমেই দুটির মিল।
- ঘ)
হ্যাঁ, উদ্দীপক (ii) 'একুশের গল্প'-এর মূলসুরকে ধারণ করতে পেরেছে।
১. শহীদদের অমরত্ব: উদ্দীপকে বলা হয়েছে, রক্তমাখা ফেব্রুয়ারির শহীদরা ইতিহাসের গর্ভ থেকে অমর বাহিনী হয়ে ফিরে আসে। গল্পেও ভাষাশহীদদের আত্মত্যাগ মানুষের চেতনায় চিরজাগ্রত।
২. সংগ্রামী চেতনা: 'মৃত্যু নেই যার, সে তো বারুদ হয়ে জ্বলে' বাক্যটি শহীদদের অনির্বাণ প্রেরণার কথা বলে। গল্পের মূলসুরও তাই।
৩. ভাষার জন্য আত্মদান: ফেব্রুয়ারি মাসের রক্তঝরা স্মৃতি ভাষা আন্দোলনের সংগ্রামকেই নির্দেশ করে, যা গল্পের কেন্দ্রীয় বিষয়।সুতরাং, উদ্দীপক (ii) গল্পের মূলসুরকে সার্থকভাবে ধারণ করতে পেরেছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও