বাংলা ১ম পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২৪
বাংলা ১ম পত্র প্রশ্ন
২৬শে মার্চ সকালে ১৮ পাঞ্জাব রেজিমেন্ট পুরান ঢাকায় তাদের অপারেশন শুরু করল। এর অগ্রবর্তী বাহিনীটি যাকেই পালাতে দেখল তাকেই লক্ষ করে গুলি ছুঁড়ল। কয়েকটি জায়গায় বাঙালিদের সারি বেঁধে দাঁড় করিয়ে গুলি করে মারা হলো। অগ্রবর্তী দলের পিছনেই ছিল একটি ছোটো দল, তাদের হাতে ছিল পেট্রোল। আশেপাশের বাড়িঘরে আগুন দিতে দিতে এগোতে লাগল দলের সৈন্যরা।
- ক)(1)
কোন গাছের নিচে হরিকাকুর সাথে বুধার দেখা হয়?
- খ)(2)
বুধা রানিকে 'ভীতুর ডিম' বলেছিল কেন? বুঝিয়ে লেখো।
- গ)(3)
উদ্দীপকের ঘটনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আংশিক চিত্র মাত্র।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- খ)
বুধা নিজে ভয়কে জয় করেছিল। পাকিস্তানি সেনাদের আক্রমণ ও নির্যাতনের মুখে রানি ভয়ে জড়োসড়ো হয়ে পড়ছিল। বুধার মতে, ভয় পেলে শত্রুর মোকাবিলা করা যায় না, বরং ভয়ই মানুষকে দুর্বল করে। তাই রানির এই ভীত ভাব দেখে সে তাকে ভীতুর ডিম বলেছিল।
- গ)
উদ্দীপকে ২৬শে মার্চ পাকিস্তানি বাহিনী পুরান ঢাকায় সাধারণ মানুষকে গুলি করে মেরেছে এবং বাড়িঘরে আগুন দিয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর অভিযানের চিত্র আছে, যেখানে তারা নিরীহ মানুষকে হত্যা করে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। তাই উদ্দীপকের ঘটনা উপন্যাসের পাকবাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিনিধিত্ব করে।
- ঘ)
উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আংশিক চিত্র মাত্র, মন্তব্যটি যথার্থ।
১. উদ্দীপকে শুধু ২৬শে মার্চ পুরান ঢাকায় পাকবাহিনীর গুলি চালানো ও আগুন দেওয়ার নৃশংসতা আছে। উপন্যাসেও এ নৃশংসতা আছে, যা উপন্যাসের পটভূমি।
২. উপন্যাসে এর বিপরীতে বুধার মতো সাধারণ মানুষের ভয়কে জয় করে প্রতিরোধে এগিয়ে আসার কথা আছে। উদ্দীপকে এই প্রতিরোধ বা সাহসের দিক নেই।
৩. উপন্যাসে মুক্তিযুদ্ধের প্রতি মানুষের দেশপ্রেম, ত্যাগ ও স্বাধীনতার আকাঙ্ক্ষাও ফুটেছে। উদ্দীপকে তা অনুপস্থিত।সুতরাং, উদ্দীপক উপন্যাসের শুধু হানাদারদের নির্যাতনের অংশকেই ধারণ করেছে, তাই এটি আংশিক চিত্র।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও