উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র প্রশ্ন
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (Production Management & Marketing)
(1.1) বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে কী বলে?
(1.2) ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে বিপণন মিশ্রণে প্রসার উপাদানটি কীভাবে বিবেচিত হয়?
(1.3) পণ্যের প্রকৃতি অনুসারে পণ্যকে বিভিন্ন অংশে ভাগ করাকে কী বলে?
(1.4) বিপণন মিশ্রণের কোন উপাদানটিকে আয়ের একমাত্র উৎস হিসেবে বিবেচনা করা হয়?
(1.5) "পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য সেবাসমূহ সংরক্ষণ করা যায় না"-এটি সেবার কোন বৈশিষ্ট্যের অর্ন্তভুক্ত?
(1.6) কোনো পণ্য বা সেবা একজন ব্যক্তি বা কোম্পানির পছন্দ বা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার কাজকে বলা হয় ——।
(1.7) একটি পদ্ধতি যেখানে পণ্য, সেবা ও ব্যবসায় প্রক্রিয়ার মান নিরবচ্ছিন্নভাবে উন্নয়নের জন্য কোম্পানির সকল লোক কাজ করে তাকে বলা যায় ——।
(1.8) পণ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও প্রতিবেদন প্রণয়নকে বলা হয় ——।
উত্তর ও ব্যাখ্যা
(1.1) বাজার (Market)।
(1.2) যোগাযোগ (Communication) — ৪C মডেলে প্রসারকে ভোক্তার দৃষ্টিতে যোগাযোগ হিসেবে দেখা হয়।
(1.3) পণ্যের শ্রেণিবিন্যাস (Product classification)।
(1.4) মূল্য (Price)।
(1.5) অসংরক্ষণশীলতা বা নশ্বরতা (Perishability)।
(1.6) কাস্টমাইজেশন (Customization)।
(1.7) সামগ্রিক গুণমান ব্যবস্থাপনা (Total Quality Management — TQM)।
(1.8) পণ্য গবেষণা (Product research)।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও