বাংলা ২য় পত্র • উচ্চারণ ও বানান • RU • রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (গ্রুপ ১, লিখিত)
বাংলা ২য় পত্র প্রশ্ন
ঋণ, রণ, বর্ষা, কর্ষণ শব্দগুলোর বানানে কোন নিয়ম অনুসৃত হয়েছে?
উত্তর ও ব্যাখ্যা
(৬) শব্দগুলোর বানানে ণত্ব ও ষত্ব বিধান অনুসৃত হয়েছে।
১. ঋ, র ও ষ-এর পরে একই পদে দন্ত্য 'ন' মূর্ধন্য 'ণ' হয়। যেমন: ঋণ, রণ, কর্ষণ।
২. তৎসম শব্দে র-ফলা বা রেফের সঙ্গে যুক্ত হয়ে মূর্ধন্য 'ষ' বসে। যেমন: বর্ষা, কর্ষণ।
অর্থাৎ সংস্কৃত (তৎসম) শব্দের বানানে মূর্ধন্য ণ ও ষ বসানোর নিয়ম এখানে কার্যকর।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও