ফিন্যান্স ও ব্যাংকিং • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২০
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন
জনাব হাবিবা তিতাস ব্যাংক থেকে ৫,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করে 'মা বস্ক্রালয়' নামে একটি ব্যবসায় শুরু করেন। কিন্তু প্রতিষ্ঠানটি ঋণের সুদ পরিশোধে ব্যর্থ হলে তিতাস ব্যাংক এক পর্যায়ে আইনের আশ্রয় গ্রহণ করে। অপরদিকে, হাবিবার বড় ভাই জনাব হাবিবুল্লাহ শাপলা ও গোমতি প্রকল্পের যেকোনো একটিতে বিনিয়োগ করতে চান। শাপলা প্রকল্পের সম্ভাব্য ৫ বছরের আয় যথাক্রমে ১৫%, ১০%, – ৭%, ১৮% ও ২০%। অপরদিকে, গোমতি প্রকল্পের গড় আয় ১১.২০% ও আদর্শ বিচ্যুতি ১৪.৮০%।
- ক)(1)
অনিশ্চয়তা কী?
- খ)(2)
সাধারণ শেয়ারের লভ্যাংশ কেন ঝুঁকিবহুল আয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
'মা বস্ত্রালয়' কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে? বর্ণনা করো।
- ঘ)(4)
জনাব হাবিবুল্লাহর জন্য কোন প্রকল্পটি উপযুক্ত বলে তুমি মনে করো? গাণিতিক উপায়ে মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অনিশ্চয়তা হলো এমন অবস্থা, যেখানে ভবিষ্যৎ ঘটনার ফল অজানা থাকে এবং তার সম্ভাব্যতা পরিমাপ করা যায় না।
- খ)
সাধারণ শেয়ারের লভ্যাংশ নির্দিষ্ট হারে দেওয়া বাধ্যতামূলক নয়। কোম্পানির মুনাফা কম হলে বা লোকসান হলে পরিচালক পর্ষদ লভ্যাংশ নাও দিতে পারে। এছাড়া মুনাফা কত হবে, তা আগে থেকে নিশ্চিত নয় এবং লভ্যাংশের হারও প্রতি বছর বদলাতে পারে। এই অনিশ্চয়তার কারণে সাধারণ শেয়ারের লভ্যাংশ ঝুঁকিবহুল আয়।
- গ)
'মা বস্ত্রালয়' আর্থিক ঝুঁকির (Financial Risk) সম্মুখীন হয়েছে।
বর্ণনা: ঋণ বা বাইরের অর্থ ব্যবহারের ফলে সুদ ও কিস্তি পরিশোধ করতে না পারার ঝুঁকিকে আর্থিক ঝুঁকি বলে। ঋণ যত বেশি, এই ঝুঁকিও তত বেশি। উদ্দীপকে হাবিবা তিতাস ব্যাংক থেকে ৫,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন, কিন্তু সুদ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। ফলে ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে। এটি আর্থিক ঝুঁকির দৃষ্টান্ত।
- ঘ)
দুটি প্রকল্পের আয়ের গড় সমান (১১.২০%), তাই ঝুঁকির তুলনায় প্রকল্প নির্বাচন করতে হবে। ঝুঁকি পরিমাপে আদর্শ বিচ্যুতি ও পরিবর্তনশীলতার সহগ ব্যবহার করা হয়।
শাপলা প্রকল্প:
গড় আয়
আয় (R) ১৫ ৩.৮ ১৪.৪৪ ১০ −১.২ ১.৪৪ −৭ −১৮.২ ৩৩১.২৪ ১৮ ৬.৮ ৪৬.২৪ ২০ ৮.৮ ৭৭.৪৪ মোট ৪৭০.৮ ভেদাঙ্ক =
আদর্শ বিচ্যুতি
পরিবর্তনশীলতার সহগ
গোমতি প্রকল্প:
মতামত: দুটি প্রকল্পের গড় আয় সমান। শাপলার ঝুঁকি (আদর্শ বিচ্যুতি ৯.৭০% ও CV ০.৮৬৬) গোমতির ঝুঁকির (১৪.৮০% ও CV ১.৩২১) চেয়ে কম। সুতরাং, জনাব হাবিবুল্লাহর জন্য শাপলা প্রকল্পটি উপযুক্ত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও