ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
দৃশ্যকল্প-১: বাংলাদেশে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন' দর্শকদের ভূয়সী প্রশাংসা অর্জন করেছে। চলচ্চিত্রটিতে উক্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। সুরন্দরভাবে উপস্থাপিত হয়েছে।দৃশ্যকল্প-২: সুমন গাজীপুর এলাকার বাসিন্দা। তার এলাকার মাটির রং লালচে ও ধূসর, যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়।দৃশ্যকল্প-৩: মুনা বান্দরবান এলাকার বাসিন্দা। ধারণকৃত ভিডিওতে তার এলাকার প্রকৃতি ও আচার অনুষ্ঠান সুন্দরভাবে ফুঠে উঠেছে। যা তার সহপাঠীদের অভিভূত করেছে।
- ক)(1)
মৌসুমি বায়ু কাকে বলে?
- খ)(2)
বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হ্রাস পাচ্ছে কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ভূমিরূপটি ব্যাখ্যা করো।
- ঘ)(4)
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত ভূমিরূপদ্বয় ভিন্ন ধরনের-তুমি কি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয়, তাকে মৌসুমি বায়ু বলে।
- খ)
বর্ষাকালে উজান থেকে আসা খরস্রোতা নদী পাহাড়ি পলি বয়ে আনে। ভাটিতে স্রোতের গতি কমে গেলে এই পলি নদীর তলদেশে জমে ভরাট হয় এবং নদীর নাব্যতা কমে।
এছাড়া নদীর দুধারে অপরিকল্পিত বাঁধ, সড়ক, কলকারখানা ও আবাসিক স্থাপনা নির্মাণ, নদী দখল ও আন্তর্জাতিক নদী থেকে পানি প্রত্যাহারের ফলেও নাব্যতা হ্রাস পাচ্ছে। - গ)
দৃশ্যকল্প-১-এ সুন্দরবনের কথা বলা হয়েছে। এটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত।
টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিনকালের সোপান ছাড়া বাংলাদেশের বাকি অংশ নদীবাহিত পলি দ্বারা গঠিত বিস্তীর্ণ প্লাবন সমভূমি। এ সমভূমি উত্তর থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন। সুন্দরবন অঞ্চল প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। এর খুলনা ও পটুয়াখালী অঞ্চল স্রোতজ সমভূমির অংশ, যেখানে জোয়ার-ভাটার প্রভাবে স্রোতজ বন গড়ে উঠেছে। এ অঞ্চলের মাটির স্তর গভীর এবং ভূমি অত্যন্ত উর্বর।
- ঘ)
হ্যাঁ, দৃশ্যকল্প-২ ও ৩-এর ভূমিরূপ দুটি ভিন্ন ধরনের।
১. দৃশ্যকল্প-২ (গাজীপুর): লালচে ও ধূসর মাটি ভাওয়ালের গড়ের বৈশিষ্ট্য। এটি প্লাইস্টোসিনকালের সোপান। আনুমানিক ২৫,০০০ বছর আগে এটি গঠিত হয়েছে। সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।
২. দৃশ্যকল্প-৩ (বান্দরবান): এটি টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ার যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এগুলো সৃষ্টি হয়। এগুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত এবং গড় উচ্চতা ৬১০ মিটার।
৩. অবস্থান ও আকৃতি: সোপান নিচু, ঢেউ খেলানো উচ্চভূমি ও দেশের মধ্যাঞ্চলে অবস্থিত। পাহাড় দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এবং অনেক বেশি উঁচু। দুটির গঠনকাল ও উপাদানও আলাদা।সুতরাং, দুটি ভূমিরূপ ভিন্ন ধরনের।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও