গণিত • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৬

গণিত প্রশ্ন

দশম শ্রেণির 40 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নে দেওয়া হলো :

শ্রেণিব্যাপ্তি | 33—42 | 43—52 | 53—62 | 63—72 | 73—82 | 83—92
গণসংখ্যা | 3 | 7 | 9 | 10 | 6 | 5

  1. ক)

    21, 19, 35, 26, 39, 20, 23, 17 উপাত্তসমূহের মধ্যক নির্ণয় কর।

    (1)
  2. খ)

    সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।

    (2)
  3. গ)

    বিবরণসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে: 17,19,20,21,23,26,35,3917,19,20,21,23,26,35,39

    পদসংখ্যা 88 (জোড়), তাই মধ্যক =4র্থ পদ+5ম পদ2=21+232=22=\frac{4\text{র্থ পদ}+5\text{ম পদ}}2=\frac{21+23}2=22

    উত্তর: মধ্যক =22=22

  2. খ)

    কল্পিত গড় A=67.5A=67.5, শ্রেণিব্যাপ্তি h=10h=10, u=x−Ahu=\frac{x-A}h।

    শ্রেণিমধ্যমান (xx)ffuufufu
    33−4233-4237.537.533−3-3−9-9
    43−5243-5247.547.577−2-2−14-14
    53−6253-6257.557.599−1-1−9-9
    63−7263-7267.567.510100000
    73−8273-8277.577.5661166
    83−9283-9287.587.555221010
    4040−16-16

    গড় =67.5+−1640×10=67.5−4=63.5=67.5+\frac{-16}{40}\times10=67.5-4=63.5

    উত্তর: গড় নম্বর 63.5\mathbf{63.5}

  3. গ)

    শ্রেণিগুলো অবিচ্ছিন্ন করে ক্রমযোজিত গণসংখ্যা সারণি:

    নম্বরক্রমযোজিত গণসংখ্যা
    32.532.5 এর কম00
    42.542.5 এর কম33
    52.552.5 এর কম1010
    62.562.5 এর কম1919
    72.572.5 এর কম2929
    82.582.5 এর কম3535
    92.592.5 এর কম4040

    অঙ্কন: ছক কাগজে xx-অক্ষ বরাবর শ্রেণির উচ্চসীমা (নম্বর) এবং yy-অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিই। xx-অক্ষে ছোট ২২ বর্গে ১০১০ নম্বর এবং yy-অক্ষে ছোট ১১ বর্গে ২২ জন ধরি। বিন্দুগুলো (32.5,0),(42.5,3),(52.5,10),(62.5,19),(72.5,29),(82.5,35),(92.5,40)(32.5,0),(42.5,3),(52.5,10),(62.5,19),(72.5,29),(82.5,35),(92.5,40) স্থাপন করে মসৃণ রেখায় যোগ করলে অজিভ রেখা পাওয়া যায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন