বাংলা ১ম পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫

বাংলা ১ম পত্র প্রশ্ন

ব্যাংক থেকে ঋণ নিয়ে জামান সাহেব একটি শিল্প কারখানা স্থাপন করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে,সময়মতো উৎপাদনে যেতে না পারায় তিনি 'যথাসময়ে ব্যাংক ঋণ শোধ করতে পারেননি। ফলে আইন অনুযায়ী ব্যাংক তাঁর কারখানা বাজেয়াপ্ত করার নোটিশ জারি করে। জামান সাহেবের ছোট ভাই সালাম ঘটনা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সালামের আর্থিক সাহায্য নিয়ে জামান সাহেব তার কারখানা রক্ষা করতে সক্ষম হন।

  1. ক)

    নাটকের প্রাণ কী?

    (1)
  2. খ)

    "মনে হয় তাহাতে পবিত্রতা নাই, গান্ডীর্য নাই।"- উক্তিটি ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    উদ্দীপকে জামান সাহেব 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    "উদ্দীপকের সালাম 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের বিপরীতধর্মী"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. গ)

    উদ্দীপকের জামান সাহেব 'বহিপীর' নাটকের হাতেম আলির সাথে সাদৃশ্যপূর্ণ।

    জামান সাহেব সময়মতো ঋণ শোধ করতে না পারায় তাঁর কারখানা হারানোর আশঙ্কায় পড়েছেন। হাতেম আলিও সময়মতো খাজনা পরিশোধ করতে না পারলে সূর্যাস্ত আইনে তাঁর জমিদারি নিলামে ওঠার আশঙ্কায় থাকেন। দুজনই আর্থিক সংকটে সম্পত্তি হারানোর ঝুঁকিতে পড়েছেন এবং এই সংকট থেকে মুক্তির জন্য অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল।

  2. ঘ)

    মন্তব্যটি যথার্থ।

    ১. সালামের সহায়তা: সালাম ভাইয়ের বিপদের কথা শুনে নিঃস্বার্থভাবে আর্থিক সাহায্য করেন। এর বিনিময়ে তিনি কিছু দাবি করেননি। এটি আন্তরিক ও স্নেহপূর্ণ সাহায্য।

    ২. বহিপীরের প্রস্তাব: নাটকে বহিপীর হাতেম আলিকে সাহায্যের প্রস্তাব দেন, কিন্তু তা নিঃশর্ত নয়। তার পেছনে তাহেরাকে ফিরে পাওয়ার স্বার্থ জড়িত। পির নিজের ধর্মীয় প্রভাবকে কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করতে চান।

    ৩. পার্থক্য: সালাম আত্মীয়তা ও মানবিকতার বন্ধনে সাহায্য করেন, আর বহিপীরের সাহায্যের পেছনে ব্যক্তিগত স্বার্থ আছে।

    সুতরাং, সালাম বহিপীরের বিপরীতধর্মী চরিত্র।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন