ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
নেতা | নেতৃত্বের বৈশিষ্ট্য | নেতার গুণ
Y | নেতা সবসময় কর্মীদের চাপে রাখেন, আদেশ দিয়ে ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করেন। | -
Z | কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন, কর্মীদের পরামর্শ অনুযায়ী নেতা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। | নেতা নারী ও পুরুষ উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হন, দক্ষতা অনুযায়ী কর্মীদের দায়িত্ব প্রদান করেন।
- ক)(1)
প্রেষণা কাকে বলে?
- খ)(2)
ব্যবস্থাপনার কোন কাজের মাধ্যমে পরিকল্পনাকে বাস্তবায়ন করা সহজ? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের 'Y'-এর নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
- ঘ)(4)
আদর্শ নেতার গুণাবলির আলোকে 'Z'-এর গুণাবলি বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেষণা বলে।
- খ)
পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ-নির্দেশ প্রদান করাকে নির্দেশনাদান (Directing) বলে। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন ও কীভাবে করতে হবে তা জানিয়ে দেন। যথার্থ নির্দেশনা পেলে কর্মীরা পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ দক্ষতা দেখাতে পারে। তাই নির্দেশনাদানের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়।
- গ)
উদ্দীপকের Y নেতা সবসময় কর্মীদের চাপে রাখেন এবং আদেশ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করেন। এটি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব (Autocratic Leadership)।
এ ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য হলো:
১. নেতা শুধু আদেশ করেন, কারও কাছে জবাবদিহি করেন না।
২. কর্মীদের সামর্থ্যে আস্থা রাখেন না এবং তাদের মতামত বা পরামর্শ গ্রহণ করেন না।
৩. কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন, ফলে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারেন না।Y এর আচরণে এসব বৈশিষ্ট্য স্পষ্ট, তাই তার নেতৃত্বের ধরন স্বৈরতান্ত্রিক।
- ঘ)
উদ্দীপকের Z গণতান্ত্রিক নেতৃত্ব দেন, যেখানে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করেন এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। আদর্শ নেতার গুণাবলির আলোকে Z এর গুণ বিশ্লেষণ করা হলো।
১. জেন্ডার সচেতনতা: Z নারী ও পুরুষ উভয়ের প্রতি শ্রদ্ধাশীল। আদর্শ নেতাকে সহকর্মী নারী-পুরুষের প্রতি শ্রদ্ধাশীল ও পক্ষপাতহীন হতে হয়।
২. সাংগঠনিক দক্ষতা: Z কর্মীদের দক্ষতা অনুযায়ী দায়িত্ব বণ্টন করেন। যোগ্য ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়া নেতার সাংগঠনিক দক্ষতার পরিচয়।
৩. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: Z কর্মীদের পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, যা কর্মীদের আস্থা ও মনোবল বাড়ায়।
৪. মানবিক সম্পর্ক অনুধাবন: কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়ায় বোঝা যায়, তিনি কর্মীদের দৃষ্টিভঙ্গি ও আশা-আকাঙ্ক্ষা বোঝেন।সুতরাং, Z এর মধ্যে আদর্শ নেতার একাধিক গুণ বিদ্যমান, তাই তিনি একজন আদর্শ নেতা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও