ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
গ্রহের নাম | বৈশিষ্ট্য
G | ঘন মেঘে ঢাকা
H | সূর্য হতে ১৫ কোটি কি.মি. দূরে
I | কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি
- ক)(1)
উপগ্রহ কাকে বলে?
- খ)(2)
কোন দ্রাঘিমারেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এঁকে বেঁকে আঁকা হয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে উল্লিখিত ও গ্রহটির বর্ণনা দাও।
- ঘ)(4)
উদ্দীপকে H ও। গ্রহ দুটির মধ্যে কোনটি মানুষের জীবনধারণের উপযোগী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো গ্রহকে ঘিরে যে আকাশমণ্ডলীয় বস্তু মহাকর্ষ বলের প্রভাবে আবর্তিত হয় এবং যার নিজস্ব আলো বা তাপ নেই, তাকে উপগ্রহ (Satellite) বলে।
- খ)
১৮০° দ্রাঘিমারেখা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এঁকে বেঁকে আঁকা হয়। এ রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এ রেখা পার হলে তারিখ ও বারে এক দিনের পার্থক্য হয়। সরলরেখায় আঁকলে একই দেশ বা দ্বীপপুঞ্জের দুই অংশে দুটি ভিন্ন তারিখ থাকত। এ অসুবিধা এড়াতে রেখাটিকে স্থলভাগ এড়িয়ে বাঁকিয়ে আঁকা হয়েছে।
- গ)
উদ্দীপকের 'G' গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এটি শুক্র (Venus)।
বর্ণনা:
১. শুক্রকে ভোরের আকাশে শুকতারা ও সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায়।
২. এটি ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না।
৩. এর মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই-অক্সাইডের তৈরি। এখানে এসিড বৃষ্টি হয়।
৪. এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার।
৫. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ২২৫ দিন এবং এর কোনো উপগ্রহ নেই। - ঘ)
উদ্দীপকের 'H' গ্রহের সূর্য থেকে দূরত্ব ১৫ কোটি কিলোমিটার, তাই এটি পৃথিবী। 'I' গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি এবং 'G' শুক্র হওয়ায় 'I' হলো মঙ্গল। এ দুটির মধ্যে 'H' অর্থাৎ পৃথিবী মানুষের জীবনধারণের উপযোগী।
১. বায়ুমণ্ডল: পৃথিবীর বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন আছে। কিন্তু মঙ্গলে অক্সিজেন খুব কম এবং কার্বন-ডাই-অক্সাইড প্রায় ৯৯ ভাগ, যা প্রাণীর বাঁচার অনুপযোগী।
২. পানি: পৃথিবীতে প্রচুর পানি আছে, মঙ্গলে পানির পরিমাণ খুবই কম।
৩. তাপমাত্রা: সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ও বায়ুমণ্ডলের কারণে এখানকার তাপমাত্রা উদ্ভিদ ও প্রাণীর বসবাসের উপযোগী।সুতরাং, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে, তাই 'H' গ্রহই মানুষের জীবনধারণের উপযোগী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও