বিজ্ঞান • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
বিজ্ঞান প্রশ্ন
তথ্য-১: একটি দৌড় প্রতিযোগিতায় কাজল ৫ মি./সে. বেগে শুরু করে ১৫ সেকেন্ড পরে ২০মি./সে2^2. বেগ প্রাপ্ত হয়।তথ্য-২: সুমন বৈশাখী মেলায় বন্দুক দিয়ে বেলুন ফুটাতে গিয়ে অনুভব করল, বন্দুক থেকে গুলি বের হওয়ার সময় তা পেছনের দিকে ধাক্কা দেয়।
- ক)(1)
এক নিউটন কাকে বলে?
- খ)(2)
চালকের জন্য সিটবেল্ট পরা জরুরি কেন?
- গ)(3)
কাজলের ত্বরণ নির্ণয় করো।
- ঘ)(4)
তথ্য-২ এর ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে পরিমাণ বল ১ কেজি ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে তাতে ১ মি./সে.² ত্বরণ সৃষ্টি করে, তাকে এক নিউটন বলে।
- খ)
গাড়ি চলার সময় চালক ও যাত্রীর শরীর গাড়ির সাথে একই বেগে গতিশীল থাকে। হঠাৎ ব্রেক কষলে গাড়ি থেমে যেতে চাইলেও জড়তার কারণে শরীর সামনের দিকে চলতে চায়। এতে চালক সামনে ছিটকে পড়ে স্টিয়ারিং বা কাচে আঘাত পেতে পারেন। সিটবেল্ট পরা থাকলে শরীর আটকে থাকে, তাই দুর্ঘটনায় আঘাত থেকে রক্ষা পাওয়া যায়।
- গ)
এখানে কাজলের আদিবেগ মি./সে., শেষবেগ মি./সে. এবং সময় সে.।
ত্বরণ,
মি./সে.²
অতএব, কাজলের ত্বরণ ১ মি./সে.²।
- ঘ)
তথ্য-২ এর ঘটনাটি নিউটনের গতির তৃতীয় সূত্রকে সমর্থন করে।
তৃতীয় সূত্র অনুযায়ী, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
১. বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক গুলির ওপর সামনের দিকে বল (ক্রিয়া) প্রয়োগ করে।
২. তখন গুলিও বন্দুকের ওপর সমান মানের কিন্তু বিপরীত দিকে বল (প্রতিক্রিয়া) প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের কারণেই বন্দুক পেছনের দিকে ধাক্কা দেয়, যা সুমন অনুভব করেছে।
৩. ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর (গুলি ও বন্দুক) ওপর কাজ করে, তাই এরা একে অপরকে নাকচ করে না।সুতরাং, বন্দুকের পেছনে ধাক্কা দেওয়ার ঘটনাটি নিউটনের তৃতীয় সূত্রকেই সমর্থন করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও