বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৬
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
একজন মুসলিম শাসক জনাব 'ক' তাঁর জীবনের শুরুতে একজন ভাগ্যান্বেষী ছিলেন। তিনি বাংলার পূর্বাঞ্চল ও বিহারের কিছু অংশে মুসলিম বিজয়ের নেতৃত্ব দেন। ঐ সমস্ত অঞ্চলে নিজেকে উপশাসক বা গভর্নর হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি তাঁর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর অবদানের ফলে ধর্মভিত্তিক এক নতুন শাসন ব্যবস্থার সূচনা হয়।
- ক)(1)
বখতিয়ার খলজি কখন বাংলায় মুসলিম শাসন শুরু করেন?
- খ)(2)
লক্ষণ সেনের দুর্বলতাগুলো কী ছিল?
- গ)(3)
উদ্দীপকে উল্লেখিত জনাব 'ক'-এর ন্যায় কোন শাসক তাঁর রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"বাংলার ইতিহাসে মুসলিম শাসন" প্রতিষ্ঠা কী প্রভাব পড়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে বাংলায় মুসলিম শাসন শুরু করেন।
- খ)
লক্ষ্মণ সেন বৃদ্ধ বয়সে সিংহাসনে বসেন, ফলে তিনি রাজ্য পরিচালনায় অক্ষম হয়ে পড়েন। তাঁর সামরিক সংগঠন দুর্বল ছিল এবং তিনি শত্রুর আক্রমণ ঠেকানোর যথাযথ প্রস্তুতি নেননি। এছাড়া রাজসভায় অন্তর্কলহ ও অমাত্যদের অনৈক্য ছিল। এসব দুর্বলতার সুযোগে বখতিয়ার খলজি সহজেই নদীয়া জয় করেন।
- ঘ)
বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা এ অঞ্চলের রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল।
১. রাজনৈতিক প্রভাব: সেন শাসনের অবসান ঘটে এবং নতুন প্রশাসনিক ব্যবস্থার সূচনা হয়।
২. সামাজিক ও ধর্মীয় প্রভাব: সুফি-দরবেশদের মাধ্যমে ইসলাম প্রচার হয় এবং সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা বিস্তার লাভ করে।
৩. সাংস্কৃতিক প্রভাব: স্থাপত্য, শিক্ষা ও সাহিত্যের নতুন ধারা গড়ে ওঠে। সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের বিকাশ ঘটে।সুতরাং, মুসলিম শাসন বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও