ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

ক-জ্যোতিষ্ক: একটি মাথা ও লেজ আছে। এটি একটি বিস্ময়কর জ্যোতিষ্ক।খ-জ্যোতিষ্ক: বায়ুর সংস্পর্শে এসে ঘর্ষণের ফলে জ্বলে উঠে।গ-জ্যোতিষ্ক: নিজস্ব আলো বা তাপ নেই।

  1. ক)

    নীহারিকা কাকে বলে?

    (1)
  2. খ)

    নক্ষত্র বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    ক' জ্যোতিষ্কের নাম উল্লেখ করে এর বিবরণ দাও।

    (3)
  4. ঘ)

    'খ' ও 'গ' জ্যোতিষ্ক দুটির নামসহ এদের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণকে নীহারিকা বলে।

  2. খ)

    যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে, তাদের নক্ষত্র বলে। নক্ষত্রগুলো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি জ্বলন্ত গ্যাসপিণ্ড, যা প্রায় ৬০০০° সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। সূর্য একটি নক্ষত্র।

  3. গ)

    'ক' জ্যোতিষ্কটি ধূমকেতু (Comet)।

    ১. এর একটি মাথা ও একটি লেজ থাকে এবং এটি আকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক।
    ২. সৌরজগতের মধ্যে বাস করলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়।
    ৩. এরা সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে পরিক্রমণ করে। সূর্যের নিকটবর্তী হলে দেখা যায় এবং যত কাছে আসে লেজ তত লম্বা হয়।
    ৪. উদাহরণ হ্যালির ধূমকেতু, যা সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেছে।

  4. ঘ)

    উদ্দীপকের 'খ' জ্যোতিষ্কটি উল্কা (Meteor), যা বায়ুর সংস্পর্শে ঘর্ষণে জ্বলে ওঠে। 'গ' জ্যোতিষ্কটি গ্রহ (Planet), যার নিজস্ব আলো বা তাপ নেই। এদের বৈশিষ্ট্যের তুলনা:

    ১. গঠন ও অবস্থান: উল্কা মহাশূন্যে ভাসমান জড়পিণ্ড, আর গ্রহ সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট পথে ঘূর্ণায়মান আকাশমণ্ডলীয় বস্তু। সৌরজগতে আটটি গ্রহ আছে।
    ২. গতি ও আলো: উল্কা অভিকর্ষ বলের টানে প্রচণ্ড গতিতে (সেকেন্ডে প্রায় ৩ কিলোমিটার) পৃথিবীর দিকে ছুটে আসে ও বায়ুর ঘর্ষণে জ্বলে উঠে ক্ষণিকের জন্য আলো দেয়। গ্রহের নিজের আলো নেই, এরা সূর্যের আলোয় আলোকিত হয়।
    ৩. স্থায়িত্ব: উল্কা ক্ষণস্থায়ী, জ্বলে শেষ হয়ে যায়। গ্রহ দীর্ঘস্থায়ী ও নিয়মিত কক্ষপথে ঘোরে। গ্রহ তারার মতো মিটমিট করে না।

    সুতরাং, উল্কা ক্ষণিকের জন্য জ্বলে ওঠা ছুটন্ত জড়পিণ্ড, আর গ্রহ নিজস্ব আলোহীন স্থায়ী জ্যোতিষ্ক।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন