ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    শাখা নদী কাকে বলে?

    (1)
  2. খ)

    নদী ও জলাশয় ভরাট কীভাবে প্রতিরোধ করা যায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে 'Y' চিহ্নিত জলবায়ুর বর্ণনা দাও

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে 'X' ও 'Z' এর জলবায়ু চিহ্নিতপূর্বক কোন জলবায়ু অধিক উষ্ণতম যুক্তিসহ উত্তর দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মূল নদী থেকে বের হয়ে আলাদা পথে প্রবাহিত নদীকে শাখা নদী বলে। যেমন: কুমার ও গড়াই পদ্মা নদীর শাখা নদী।

  2. খ)

    নদী ও জলাশয় ভরাট প্রতিরোধের জন্য কয়েকটি পদক্ষেপ নিতে হবে।

    ১. বর্ষা ও শুষ্ক মৌসুমে নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা রক্ষা করা;
    ২. নদী ও জলাশয়ের দুই ধারে অপরিকল্পিত বাঁধ, সড়ক ও স্থাপনা নির্মাণ বন্ধ করা এবং অবৈধ দখল উচ্ছেদ করা;
    ৩. কলকারখানায় বাধ্যতামূলকভাবে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন করা এবং পাহাড়কাটা রোধ করা;
    ৪. আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা ও পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ করা।

  3. গ)

    উদ্দীপকের চিত্রে 'Y' চিহ্নিত জলবায়ু হলো বর্ষাকাল, যা জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত স্থায়ী হয়।

    বর্ষাকালের বর্ণনা:
    ১. তাপমাত্রা: সূর্য প্রায় লম্বভাবে কিরণ দিলেও আকাশে মেঘ ও প্রচুর বৃষ্টির কারণে অধিক গরম অনুভূত হয় না। গড় তাপমাত্রা প্রায় ২৭° সেলসিয়াস।
    ২. বায়ুপ্রবাহ: বঙ্গোপসাগর থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়।
    ৩. বৃষ্টিপাত: বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ এ সময় হয়। বর্ষা শেষে মাঝে মাঝে ঘূর্ণিঝড় আঘাত হানে।

  4. ঘ)

    চিত্রে 'X' হলো গ্রীষ্মকাল (মার্চ থেকে মে মাস) এবং 'Z' হলো শীতকাল (নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস)। এ দুটির মধ্যে গ্রীষ্মকাল অধিক উষ্ণ।

    ১. গ্রীষ্মকালের তাপমাত্রা: এ সময় সূর্য কর্কটক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১° সেলসিয়াস। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু গ্রীষ্ম এবং এপ্রিল উষ্ণতম মাস।
    ২. শীতকালের তাপমাত্রা: শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১° সেলসিয়াস। জানুয়ারি শীতলতম মাস, যার গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস।
    ৩. কারণ: শীতকালে শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, বৃষ্টি প্রায় হয় না এবং তাপমাত্রা কমে যায়।

    সুতরাং, গ্রীষ্মকালের তাপমাত্রা শীতকালের চেয়ে বেশি হওয়ায় গ্রীষ্মকালই অধিক উষ্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন