ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
মেরুরেখা কাকে বলে?
- খ)(2)
পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্রের 'P' দ্বারা চিহ্নিত স্থানের স্থানীয় সময় দুপুর ১ টা হলে 'Q' দ্বারা চিহ্নিত স্থানের স্থানীয় সময় কত হবে? নির্ণয় করো।
- ঘ)(4)
চিত্রের 'R' ও 'S' দ্বারা চিহ্নিত রেখা দুটির মধ্যে কোনাট দৈনন্দিন জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পৃথিবীর গোলাকৃতির কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে।
- খ)
পৃথিবী নিজের অক্ষের ওপর লাটিমের মতো আবর্তন করে। এই আবর্তনের ফলে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বলের উদ্ভব হয়। এর প্রভাবে জন্মকালে নমনীয় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত হয়ে যায়। নিউটন বলেছেন, পৃথিবীর আবর্তনের ফলেই এর আকৃতি এমন হয়েছে।
- গ)
প্রতি ১° দ্রাঘিমার পার্থক্যে স্থানীয় সময়ের পার্থক্য ৪ মিনিট। চিত্র অনুযায়ী P স্থানের দ্রাঘিমা ১৫° পূর্ব এবং Q স্থানের দ্রাঘিমা ৩০° পূর্ব।
দ্রাঘিমার পার্থক্য
সময়ের পার্থক্য মিনিট ঘণ্টা
Q স্থান P-এর পূর্বে, তাই Q-এর সময় এগিয়ে থাকবে।
Q-এর স্থানীয় সময় দুপুর ২টা।
- ঘ)
চিত্রে R হলো নিরক্ষরেখা এবং S হলো আন্তর্জাতিক তারিখ রেখা। আমার মতে, দৈনন্দিন জীবনে আন্তর্জাতিক তারিখ রেখা (S) অধিক গুরুত্বপূর্ণ।
১. তারিখ ও বার নির্ধারণ: ১৮০° দ্রাঘিমায় পূর্ব ও পশ্চিমে ২৪ ঘণ্টার সময় ব্যবধান হয়। এই রেখা না থাকলে একই স্থানে দুই রকম তারিখ ও বার দেখা দিত। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এই রেখা মানা হয় বলে বিশ্বজুড়ে তারিখ হিসাব একই নিয়মে চলে।
২. ভ্রমণ ও যোগাযোগ: বিমান ও জাহাজযাত্রা, আন্তর্জাতিক ব্যবসায় ও যোগাযোগে সময়-তারিখের হিসাব এই রেখা মেনে করা হয়।
৩. নিরক্ষরেখার ভূমিকা: নিরক্ষরেখা অক্ষাংশ নির্ণয়ের ভিত্তি এবং পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে। এটি জলবায়ু ও অবস্থান জানতে গুরুত্বপূর্ণ হলেও দৈনন্দিন সময় ও তারিখ নির্ধারণে সরাসরি ভূমিকা রাখে না।সুতরাং, তারিখ ও বারের হিসাবে সরাসরি প্রভাব থাকায় আন্তর্জাতিক তারিখ রেখা দৈনন্দিন জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও