বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৬
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
ঘটনা-১: সম্প্রতি গাজা যুদ্ধের অবসান ঘটাতে আলজেরিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দিলে একটি প্রভাবশালী রাষ্ট্র তাতে ভেটো প্রদান করে।
ঘটনা-২: ২০২২ সালে কিছু সুনির্দিষ্ট কারণে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে। বিশ্ব মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর স্বার্থান্বেষী ভূমিকার জন্যই এ যুদ্ধ শুরু হয়েছিল।
- ক)(1)
'কনসার্ট ফর বাংলাদেশ' কী?
- খ)(2)
বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কেন?
- গ)(3)
উদ্দীপকের ঘটনা-১ এ উল্লেখিত ভেটো প্রদানের বিষয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘটনাকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'ঘটনা-২ এর মতোই বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অনন্য'— উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে এবং শরণার্থীদের সাহায্যার্থে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত সংগীতানুষ্ঠানের নাম ‘কনসার্ট ফর বাংলাদেশ’।
- খ)
১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার জনগণ, বিশেষ করে হিন্দু সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানায়। স্বদেশি ও বয়কট আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি হয়।
আন্দোলনের এই তীব্রতা ও রাজনৈতিক অস্থিরতা দমন করতে ব্রিটিশ সরকার ১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জের দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করে।
- গ)
ঘটনা-১-এ গাজা যুদ্ধ থামানোর যুদ্ধবিরতির প্রস্তাবে একটি প্রভাবশালী রাষ্ট্রের ভেটো প্রদানের কথা বলা হয়েছে। এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়নের ভেটো প্রদানের ঘটনাকে নির্দেশ করে।
যুদ্ধের শেষ পর্বে ডিসেম্বর মাসে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের প্রস্তাব এলে সোভিয়েত ইউনিয়ন তা ভেটো দেয়। এতে পাকিস্তানের পরাজয় ঠেকানো যায়নি, ফলে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ঘ)
উক্তিটি যথার্থ। ঘটনা-২-এ বিশ্ব মিডিয়ার মাধ্যমে মানুষ যুদ্ধের প্রকৃত কারণ জানতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও গণমাধ্যম সত্য প্রকাশ ও জনমত গঠনে অনন্য ভূমিকা রেখেছিল।
১. ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে অনুপ্রেরণা ও সংবাদ জুগিয়েছে।
২. বিদেশি সংবাদমাধ্যম ও সাংবাদিকরা, যেমন সাইমন ড্রিং ও অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র বিশ্বের সামনে তুলে ধরেন।
৩. এর ফলে বিশ্বজনমত বাংলাদেশের পক্ষে গড়ে ওঠে এবং আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধি পায়।
৪. দেশীয় ও প্রবাসী পত্রপত্রিকাও মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালায়।সুতরাং, ঘটনা-২-এর মতোই মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অনন্য।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও