পৌরনীতি ও নাগরিকতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ নাতি আরিফ ও নাতনি আরিফাকে মুক্তিযুদ্ধের গল্প শুনাচ্ছিলেন। মুক্তিযুদ্ধ শুরর পূর্বের রাতের ঘটনা বলতে গিয়ে তাঁর চোখ দিয়ে পানি বের হয়ে আসে। এতে আরিফ ও আরিফা বাকরুদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তিনি আরিফ ও আরিফাকে বললেন যে, আমরা যে ভাষায় মুক্তিযুদ্ধের গল্প বলছি তারও একটি মর্মপীড়াদায়ক আন্দোলনের ইতিহাস রয়েছে। সেই আন্দোলনের সূত্র ধরেই আমরা আজ স্বাধীন জাতি।
- ক)(1)
লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
- খ)(2)
আন্তর্জাতিক মাতৃভাষা দিক্স কী? ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব আশরাফ যে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন সে রাতটির বর্ণনা দাও।
- ঘ)(4)
"উদ্দীপকের শেষাংশে যে আন্দোলনের কথা বলা হয়েছে তা বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করেছিল"- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক।
- খ)
ভাষা আন্দোলনের স্মৃতি ও মাতৃভাষার প্রতি সম্মান জানাতে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি যে দিবস পালিত হয়, তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে এই দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। এর মাধ্যমে বিশ্বের সব ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার চেতনা প্রকাশ পায়।
- গ)
জনাব আশরাফ ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন।
বর্ণনা: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী 'অপারেশন সার্চলাইট' নামে নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানাসহ বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যা চালানো হয়। এর পরপরই ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। এ কারণে রাতটিকে কালরাত বলা হয়।
- ঘ)
উদ্দীপকের শেষাংশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। উক্তিটি যথার্থ; এই আন্দোলন বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করেছিল।
বিশ্লেষণ:
১. ভাষাভিত্তিক স্বাতন্ত্র্যবোধ: বাংলাকে রাষ্ট্রভাষা না করার চেষ্টায় বাঙালি বুঝতে পারে, তাদের ভাষা ও সংস্কৃতির পৃথক পরিচয় রক্ষা করতে হবে।
২. ঐক্য ও প্রতিবাদ: ২১শে ফেব্রুয়ারির শহিদদের আত্মত্যাগ বাঙালিকে ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে একত্র করে।
৩. পরবর্তী আন্দোলনের প্রেরণা: ভাষা আন্দোলনের ধারায় যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৭০-এর নির্বাচন হয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।সুতরাং, ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদী চেতনার ভিত্তি তৈরি করে স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও