বিজ্ঞান • Jashore Board • যশোর বোর্ড ২০১৯

বিজ্ঞান প্রশ্ন

দৃশ্যকল্প-১: জন্মদিনের ঘর সাজানোর জন্য নুজহাত বেলুন ব্যবহার করে। এজন্য সে বেলুন ফুলাতে শুরু করে। হঠাৎ একটি বেলুনের মুখে বাঁধা সুতা খুলে গেল। নুজহাত দ্বাক্ষ করলো, বেলুনের মুখ যেদিকে ছিল বেলুনটি তার বিপরীত দিকে সরে গেল।দৃশ্যকল্প-২: অর্পা ২.৫০ নিউটন বল একটি খেলনা গাড়ির উপর প্রয়োগ করায় ৫মিটার/ সেকেন্ড২ ত্বরণ সৃষ্টি হলো।

  1. ক)

    জড়তা কাকে বলে?

    (1)
  2. খ)

    ৫০ নিউটন বল বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    দৃশ্যকল্প-২ এর আলোকে অর্পার খেলনা গাড়িটির ভর নির্ণয় করো ।

    (3)
  4. ঘ)

    দৃশ্যকল্প-১ এর ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ লেখো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বস্তুর যে ধর্মের কারণে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে, বাইরের বল প্রয়োগ ছাড়া তার এ অবস্থার পরিবর্তন করা যায় না, তাকে জড়তা বলে।

  2. খ)

    যে বল ১ কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে ১ মি./সে.² ত্বরণ সৃষ্টি করে, তাকে ১ নিউটন বল বলে। সুতরাং ৫০ নিউটন বল বলতে বোঝায়, এ বল ১ কিলোগ্রাম ভরের বস্তুতে ৫০ মি./সে.² ত্বরণ সৃষ্টি করে।

  3. গ)

    আমরা জানি, F=maF = ma
    এখানে, বল F=2.50F = 2.50 N, ত্বরণ a=5a = 5 মি./সে.²
    সুতরাং ভর m=Fa=2.505=0.5m = \frac{F}{a} = \frac{2.50}{5} = 0.5 কেজি
    অর্পার খেলনা গাড়িটির ভর ০.৫ কেজি।

  4. ঘ)

    দৃশ্যকল্প-১-এর ঘটনা নিউটনের গতির তৃতীয় সূত্রকে সমর্থন করে।
    বেলুনের ভেতর থেকে বাতাস বেগে বাইরে বেরিয়ে আসা একটি ক্রিয়া। এর বিপরীতে বেলুনটি বিপরীত দিকে প্রতিক্রিয়া বল অনুভব করে এবং বিপরীত দিকে সরে যায়। তৃতীয় সূত্র অনুযায়ী, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে বাতাসের ক্রিয়া এবং বেলুনের চলার প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী।
    সুতরাং, ঘটনাটি নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন