বাংলা ১ম পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৪
বাংলা ১ম পত্র প্রশ্ন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য শহর ছেড়ে গ্রামে আশ্রয় নেয়। আবার অনেকে ঘরবাড়ির মায়া ত্যাগ করে জীবন বাঁচাতে ভারতে গিয়ে বিভিন্ন শরণার্থী কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। যাত্রাপথে এসব শরণার্থীদের খাবার ও পানি দিয়ে সাহায্য করে রাজু নামে এক কিশোর । তাদের কাছে পাকিস্তানিদের অত্যাচারের কাহিনি শুনে তার মনে প্রতিশোধস্পৃহা জেগে ওঠে । ভিতরে ভিতরে ফুঁসতে থাকে, আর মনে মনে ভাবে যদি সে একটি পাকিস্তানি সেনাকে হত্যা করতে পারত, তাহলে তার গায়ের জ্বালা কিছুটা জুড়াত ।
- ক)(1)
মুক্তিবাহিনীর কমান্ডার কে?
- খ)(2)
‘ছেলেটি এক আশ্চর্য বীর কাকতাড়ুয়া' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো ।
- গ)(3)
উদ্দীপকের শরণার্থীদের সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের 'কাদের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকের রাজু ‘কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের যথার্থ প্রতিনিধি হয়ে উঠতে পেরেছে কি? যৌক্তিক বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- খ)
'ছেলেটি এক আশ্চর্য বীর কাকতাড়ুয়া' বলতে বুধার অসাধারণ সাহস ও বীরত্বকে বোঝানো হয়েছে। বাহ্যিকভাবে সে সামান্য কিশোর, কাকতাড়ুয়ার মতো মাঠে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই কিশোরই হানাদার বাহিনীর বিরুদ্ধে অসম সাহসিকতা দেখায়। তাই তাকে আশ্চর্য বীর বলা হয়েছে।
- গ)
উদ্দীপকের শরণার্থীরা পাকিস্তানিদের অত্যাচারে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে গেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও যুদ্ধের নৃশংসতায় আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটে চলা সাধারণ গ্রামবাসীর চিত্র আছে। উভয়ই যুদ্ধের কারণে বাস্তুহারা, অসহায় মানুষ।
- ঘ)
রাজু বুধার যথার্থ প্রতিনিধি হয়ে উঠতে পারেনি, আংশিক মিল আছে।
১. রাজু ও বুধা দুজনেই কিশোর এবং পাকিস্তানিদের অত্যাচারের প্রতি ক্ষুব্ধ; দুজনের মধ্যেই দেশপ্রেম ও প্রতিশোধস্পৃহা আছে।
২. কিন্তু রাজু শুধু মনে মনে প্রতিশোধের কথা ভেবেছে এবং শরণার্থীদের সাহায্য করেছে; বুধা সরাসরি যুদ্ধে নেমে সাহসী কাজ করেছে।
৩. উদ্দীপকে বুধার বীরত্ব ও আত্মত্যাগের প্রকাশ নেই।সুতরাং রাজু বুধার মনোভাবের আংশিক প্রতিনিধি, পূর্ণ প্রতিনিধি নয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও