ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
- ক)(1)
আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
- খ)(2)
নেতৃত্ব বলতে কী বোঝায়?
- গ)(3)
'?' চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার কার্যাবলিতে কোন কাজটি অনুপস্থিত? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ৭নং প্রক্রিয়াটির অপরিহার্যতা বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আধুনিক ব্যবস্থাপনার জনক ফ্রান্সের ব্যবস্থাপনাবিদ হেনরি ফেওল (Henri Fayol)।
- খ)
ব্যবসায়ের ক্ষেত্রে নেতৃত্ব বলতে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে বোঝায়।
নেতা কর্মীদের পরিচালনা করে তাদের কাজের প্রতি আগ্রহী করেন। উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ করে।
- গ)
চিত্রে ব্যবস্থাপনার সাতটি কাজের মধ্যে ১. পরিকল্পনা, ২. সংগঠন, ৩. কর্মীসংস্থান, ৪. নির্দেশনা, ৬. সমন্বয়সাধন ও ৭. নিয়ন্ত্রণ দেখানো আছে। ‘?’ চিহ্নিত ৫ নং স্থানে প্রেষণাদান অনুপস্থিত।
প্রেষণাদান হলো প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়া। প্রেষণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কাজ সম্পাদন করে। নির্দেশনার পর কর্মীদের উৎসাহিত না করলে নির্দেশিত কাজ ভালোভাবে সম্পন্ন হয় না। তাই এই কাজটি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।
- ঘ)
চিত্রের ৭ নং প্রক্রিয়াটি হলো নিয়ন্ত্রণ। এটি পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না তা তদারক করা, ত্রুটি-বিচ্যুতি নির্ণয় এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এর অপরিহার্যতা নিম্নরূপ :
১. পরিকল্পনা বাস্তবায়ন : নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়।
২. ত্রুটি সংশোধন : কাজ পরিকল্পনা অনুযায়ী না হলে ত্রুটি ধরা পড়ে এবং সময়মতো সংশোধন করা যায়।
৩. বাধা মোকাবিলা : সঠিক ও সুদৃঢ় নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও বাহ্যিক অচলাবস্থা ও বাধা মোকাবিলা করে উন্নতির দিকে এগোতে পারে।
৪. সঠিক কাজ নিশ্চিত করা : সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে হচ্ছে কি না, তা নিয়ন্ত্রণের মাধ্যমে নিশ্চিত হয়।সুতরাং, নিয়ন্ত্রণ ছাড়া পরিকল্পনা ও অন্যান্য কাজ ফলপ্রসূ হয় না। তাই লক্ষ্য অর্জনে এটি অপরিহার্য।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও