DU • ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা) ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬

প্রশ্ন ও সমাধান

সারাংশ লেখ:জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে, তাই মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ রেখে। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটাসোটা হয়ে উঠবে এই ভেবে কোন মালী গাছের গোড়ায় জল ঢালে না। সমাজ-ব্যবস্থাকেও ঠিক করতে হবে মানুষকে খাইয়ে-দাইয়ে মোটা করে তোলার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তোলার উদ্দেশ্যে। যখন এই চেতনা মানুষের অন্তরে জাগে তখন এক আধ্যাত্মিক সুষমায় তার জীবন পরিপূর্ণ হয়ে উঠে এবং তারই প্রতিফলনে সমস্ত জগৎ আলোকময় হয়ে দেখা দেয়।

উত্তর ও ব্যাখ্যা

(2) সারাংশ: মনুষ্যত্বই জীবনবৃক্ষের শাখায় ফোটা ফুল। সমাজের লক্ষ্য মানুষকে কেবল দৈহিকভাবে পুষ্ট করা নয়, বরং তার অন্তরে সৌন্দর্য, প্রেম ও আনন্দের চেতনা এবং মূল্যবোধ জাগিয়ে তোলা। এই চেতনা জাগ্রত হলে মানুষের জীবন আধ্যাত্মিক সুষমায় পরিপূর্ণ হয় এবং তার আলোয় সমগ্র জগৎ উদ্ভাসিত হয়ে ওঠে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন