সহপাঠ • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা) ভর্তি পরীক্ষা ২০১৫-২০১৬

সহপাঠ প্রশ্ন

বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে; বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয় বিঘ্ন; শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দে মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে । বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে । আলোক- পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার – বৃদ্ধ তাহারাই । ইহাদের ধর্মই বার্ধক্য । বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না । বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি ।‘উর্দি ও ‘কুচকাওয়াজ' শব্দ বাংলা ভাষায় এসেছে যথাক্রমে-

  1. ক

    উর্দু ও ফারসি থেকে

  2. খ

    তুর্কি ও ফারসি থেকে

  3. গ

    তুর্কি ও উর্দু থেকে

  4. ঘ

    আরবি ও ফারসি থেকে

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন