বাংলা ২য় পত্র • শব্দশ্রেণী • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
বাংলা ২য় পত্র প্রশ্ন
নিচের বাক্যগুলোর বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করে লেখ। বাক্যে শব্দ সংযোজন বা বিয়োজন করা যাবে না।
(2.1) 'ভূগোল' বিশেষ্য পদটি বিশেষণে রূপান্তর করিলে হবে 'ভৌগলিক'।
(2.2) দুষ্কৃতিকারীরা সমাজের শত্রু।
(2.3) তার চাতুর্যতা আমাকে ব্যথিত করেছে।
(2.4) সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য।
উত্তর ও ব্যাখ্যা
(2.1) 'ভূগোল' বিশেষ্য পদটি বিশেষণে রূপান্তর করলে হবে 'ভৌগোলিক'।
কারণ: 'ভৌগলিক' ভুল, 'ভৌগোলিক' শুদ্ধ; 'করিলে' সাধু রূপ, চলিত বাক্যে 'করলে'।
(2.2) দুষ্কৃতকারীরা সমাজের শত্রু।
কারণ: 'দুষ্কৃত' (মন্দ কাজ) + 'কারী' = দুষ্কৃতকারী; 'দুষ্কৃতি' অশুদ্ধ রূপ (বিকল্পে 'দুষ্কৃতী')।
(2.3) তার চাতুর্য আমাকে ব্যথিত করেছে।
কারণ: 'চতুর' + ষ্ণ্য = 'চাতুর্য' নিজেই ভাববাচক বিশেষ্য; 'চাতুর্যতা' দ্বিরুক্তি দোষ।
(2.4) সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য।
কারণ: 'সমৃদ্ধ'-র অর্থই ঋদ্ধিসম্পন্ন, তাই 'সমৃদ্ধশালী' পুনরুক্তি দোষ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও