DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২০-২০২১
প্রশ্ন ও সমাধান
নিচের অংশটুকু বাংলায় অনুবাদ কর।Millions of fathers in rain Millions of mothers in pain Millions of brothers in woe Millions of sisters nowhere to goOne Million aunts are dying for bread One Million uncles lamenting the dead Grandfather millions homeless and sad Grandfather millions silently madMillions of daughters walk in the mud Millions of children wash in the flood--- ('September on Jessore Road' by Allen Ginsberg)
উত্তর ও ব্যাখ্যা
(১)
লক্ষ লক্ষ পিতা বৃষ্টিতে ভিজছেন,
লক্ষ লক্ষ মাতা যন্ত্রণায় কাতর,
লক্ষ লক্ষ ভাই শোকে মুহ্যমান,
লক্ষ লক্ষ বোনের যাওয়ার কোনো জায়গা নেই।
লক্ষ লক্ষ খালা-ফুফু রুটির অভাবে মরছেন,
লক্ষ লক্ষ চাচা-মামা মৃত স্বজনদের জন্য বিলাপ করছেন,
লক্ষ লক্ষ দাদু গৃহহীন ও বিষণ্ণ,
লক্ষ লক্ষ দাদু নীরবে উন্মাদপ্রায়।
লক্ষ লক্ষ কন্যা কাদায় হাঁটছে,
লক্ষ লক্ষ শিশু বন্যার জলে গোসল করছে।
(অ্যালেন গিন্সবার্গের 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতা থেকে)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও