বাংলা ২য় পত্র • শব্দশ্রেণী • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ২, লিখিত)

বাংলা ২য় পত্র প্রশ্ন

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

(3.1) উৎপত্তিগতভাবে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা হয়?

(3.2) শুদ্ধ করে লেখ: যাকে দেখতে নারী তার চলন বাঁকা।

(3.3) বাক্য সংকোচন কর: অহংকার নেই যার।

(3.4) স্বরাগম কয় প্রকার ও কী কী?

উত্তর ও ব্যাখ্যা

(3.1) উৎপত্তিগতভাবে বাংলা শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়: ১. তৎসম, ২. অর্ধ-তৎসম, ৩. তদ্ভব, ৪. দেশি, ৫. বিদেশি।

(3.2) শুদ্ধ রূপ: যাকে দেখতে নারি, তার চলন বাঁকা। (এখানে ‘নারি’ অর্থ ‘পারি না’; ‘নারী’ বানানটি ভুল।)

(3.3) অহংকার নেই যার = নিরহংকার।

(3.4) স্বরাগম তিন প্রকার: ১. আদি স্বরাগম (শব্দের শুরুতে স্বর আসে): স্কুল → ইস্কুল, স্টেশন → ইস্টিশন; ২. মধ্য স্বরাগম / বিপ্রকর্ষ (শব্দের মাঝে স্বর আসে): ধর্ম → ধরম, প্রীতি → পিরীতি; ৩. অন্ত্য স্বরাগম (শব্দের শেষে স্বর আসে): সত্য → সত্যি, বেঞ্চ → বেঞ্চি।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন