DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩

প্রশ্ন ও সমাধান

রোশাক অভীক্ষা এবং কাহিনী সম্প্রত্যক্ষণ অভীক্ষা কী?

উত্তর ও ব্যাখ্যা

(৪)
রোশাক অভীক্ষা (Rorschach Inkblot Test): সুইস মনোচিকিৎসক হারমান রোশাক ১৯২১ সালে এটি প্রবর্তন করেন। এটি একটি প্রক্ষেপণ কৌশলভিত্তিক ব্যক্তিত্ব অভীক্ষা। এতে ১০টি কার্ডে অস্পষ্ট কালির দাগ থাকে, যার ৫টি সাদা-কালো, ২টিতে সাদা-কালোর সাথে লাল এবং ৩টিতে বিভিন্ন রং থাকে। ব্যক্তিকে প্রতিটি কার্ড দেখিয়ে কী দেখছে তা জিজ্ঞাসা করা হয় এবং তার উত্তরের ভিত্তিতে তার অচেতন চিন্তা, আবেগ ও ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়।

কাহিনী সম্প্রত্যক্ষণ অভীক্ষা (Thematic Apperception Test বা TAT): ১৯৩৫ সালে হেনরি মারে ও ক্রিস্টিনা মরগান এটি তৈরি করেন। এটিও একটি প্রক্ষেপণ অভীক্ষা। এতে অস্পষ্ট ঘটনা-সংবলিত ৩০টি ছবি ও একটি ফাঁকা কার্ড থাকে। ব্যক্তিকে ছবি দেখে একটি কাহিনী রচনা করতে বলা হয়। কাহিনীর বিষয়বস্তুর মধ্য দিয়ে তার প্রয়োজন, প্রেষণা, দ্বন্দ্ব ও আবেগ প্রকাশ পায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন