বাংলা ২য় পত্র • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০

বাংলা ২য় পত্র প্রশ্ন

নিচের চলিত রীতির গদ্যাংশটি শুদ্ধ করে লিখ ছাত্র-ছাত্রীদের বানানভুলের মহড়া আজকাল বেশ বিব্রতকর হয়ে উঠিতেছে। শান্তনা, কথপোকথন, দূরবীন, দৌরাত্য ইত্যাদি বানানও দেদার ভুল হচ্ছে। শুধু বানান ভুল নয়, দুর্ভাগ্যজনকভাবে বাক্য গঠনে ব্যাকরণগত বিষয়ে তাহাদের অসচেতনতা লক্ষণীয়। তারা যেমন যৌগিক ও জটিল বাক্যের বিন্যাস করতে ভুল করে, তেমনি বাক্যসমহের মধ্যে যথাযথ সংযোগ স্থাপনেরও অশুদ্ধতা দেখা যায়। বস্তুতঃ এসব রপ্ত করা ঠিক চুলখেজুরে লোকের ব্যাপার নয় রীতিমত সাধন করে হাত পাকাইতে হয়।

উত্তর ও ব্যাখ্যা

(২)
শুদ্ধ রূপ (চলিত রীতি):
ছাত্র-ছাত্রীদের বানানভুলের মহড়া আজকাল বেশ বিব্রতকর হয়ে উঠছে। সান্ত্বনা, কথোপকথন, দূরবিন, দৌরাত্ম্য ইত্যাদি বানানও দেদার ভুল হচ্ছে। শুধু বানান ভুল নয়, দুর্ভাগ্যজনকভাবে বাক্য গঠনে ব্যাকরণগত বিষয়ে তাদের অসচেতনতা লক্ষণীয়। তারা যেমন যৌগিক ও জটিল বাক্যের বিন্যাস করতে ভুল করে, তেমনি বাক্যসমূহের মধ্যে যথাযথ সংযোগ স্থাপনেও অশুদ্ধতা দেখা যায়। বস্তুত এসব রপ্ত করা ঠিক চুলখেজুরে লোকের ব্যাপার নয়; রীতিমতো সাধনা করে হাত পাকাতে হয়।

সংশোধনের কারণ:
১. উঠিতেছে → উঠছে; তাহাদের → তাদের; পাকাইতে → পাকাতে (সাধু ক্রিয়া ও সর্বনাম বাদ দিয়ে চলিত রূপ)।
২. শান্তনা → সান্ত্বনা; কথপোকথন → কথোপকথন (কথ + উপকথন); দৌরাত্য → দৌরাত্ম্য; দূরবীন → দূরবিন (প্রমিত বানানে হ্রস্ব-ই)।
৩. বাক্যসমহের → বাক্যসমূহের; বস্তুতঃ → বস্তুত (শব্দের শেষে বিসর্গ বর্জিত); রীতিমত → রীতিমতো; সাধন করে → সাধনা করে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন