বাংলা ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
যেকোনো একটি লেখো:
3.1.
সারাংশ লেখো:অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।
3.2.
সারমর্ম লেখো:কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর! রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
উত্তর ও ব্যাখ্যা
3.1. সারাংশ
শিরোনাম: অভাব ও সেবাধর্ম
অভাব আছে বলেই জগৎ বৈচিত্র্যময় এবং অভাব পূরণের চেষ্টায় মানুষ কর্মচঞ্চল। অভাব না থাকলে মানুষ স্থবির হয়ে পড়ত এবং জীবন বিড়ম্বনাময় হতো। মহাজ্ঞানীরা অন্যের অভাব দূর করতে সদা ব্যস্ত থাকেন। এভাবে অভাব থেকেই সেবাধর্মের জন্ম, আর সেবার মধ্য দিয়েই মানুষের মনুষ্যত্ব সার্থকতা লাভ করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও