ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
বায়ুমণ্ডলের স্তর | প্রধান বৈশিষ্ট্য
A | বেতার তরজা বাধা পেয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে
B | জেট বিমানগুলো এ স্তরে চলাচল করে
C | বজ্রপাত, ঝড়, তুষারপাত হয়ে থাকে
- ক)(1)
বায়ুমণ্ডল কাকে বলে?
- খ)(2)
ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মত শীতল না হওয়ার কারণ ব্যাখ্যা করো।
- গ)(3)
ছকে উল্লেখিত 'A' বায়ুমণ্ডলের কোন স্তরের অন্তর্গত? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'B' ও 'C' স্তরের মধ্যে কোনটি জীবের বেঁচে থাকার জন্য অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বায়ুমণ্ডল বলে।
- খ)
শীতকালে মধ্য এশিয়া থেকে প্রবল শীতল বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হয়। ভারতীয় উপমহাদেশের উত্তরে আড়াআড়িভাবে হিমালয় পর্বতমালা অবস্থিত।
হিমালয় এ শীতল বায়ুকে বাধা দেয় এবং তা অতিক্রম করতে পারে না। তাই ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো শীতল হয় না।
- গ)
ছকের 'A' বায়ুমণ্ডলের তাপমণ্ডল (Thermosphere) স্তরের অন্তর্গত। এর নিম্ন অংশ আয়নমণ্ডল (Ionosphere) নামে পরিচিত।
ব্যাখ্যা:
১. 'A' স্তরের বৈশিষ্ট্য হলো, বেতার তরঙ্গ বাধা পেয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে।
২. তাপমণ্ডলে তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে বায়ু আয়নযুক্ত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতারতরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে।
৩. এই বৈশিষ্ট্যের কারণে বেতার ও টেলিযোগাযোগ সম্ভব হয়।অতএব, 'A' হলো তাপমণ্ডলের অন্তর্গত আয়নমণ্ডল।
- ঘ)
ছকের 'B' স্তরটি স্ট্র্যাটোমণ্ডল (জেট বিমান চলাচল করে) এবং 'C' স্তরটি ট্রপোমণ্ডল (বজ্রপাত, ঝড়, তুষারপাত হয়)। আমার মতে, জীবের বেঁচে থাকার জন্য 'C' (ট্রপোমণ্ডল) অধিক গুরুত্বপূর্ণ।
যুক্তি:
১. ট্রপোমণ্ডলে জীবের শ্বাস নেওয়ার বায়ু থাকে। এ স্তর সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় ৭৫ ভাগ বহন করে এবং এর নিচের দিকের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে।
২. মেঘ, বৃষ্টিপাত, কুয়াশা, শিশির, তুষারপাত সবই এ স্তরে হয়। এ স্তর না থাকলে শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না এবং আবহাওয়ার সৃষ্টিই হতো না।
৩. 'B' স্তরে ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শুষে প্রাণিকুলকে রক্ষা করে। এটিও গুরুত্বপূর্ণ, তবে জীবের প্রতিদিনের অস্তিত্ব ও জীবনযাত্রা সরাসরি ট্রপোমণ্ডলের ওপর নির্ভরশীল।সুতরাং, জীবের বেঁচে থাকার জন্য 'C' বা ট্রপোমণ্ডল অধিক গুরুত্বপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও