নাটক ও নাট্যতত্ত্ব • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (সেট A)

নাটক ও নাট্যতত্ত্ব প্রশ্ন

মনোযোগ সহকারে পড় এবং প্রশ্নের উত্তর দাও-"সাহিত্য রচনায় একটি বিশেষ রূপশ্রেণী (genre) হলো নাটক। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। গ্রিক ভাষা থেকে আগত ‘ড্রামা' শব্দটির অর্থ হলো 'অ্যাকশন' তথা কিছু করে দেখানো। বাংলা ‘নাটক', 'নাট্য', 'নট', 'নটী', প্রভৃতি শব্দও উদ্ভূত হয়েছে ‘নট' ধাতু থেকে-যার অর্থ 'নড়া-চড়া' করা। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্পকাঠামো গড়ে তোলে। বর্তমান সময়ে নাটক পরিবেশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম টেলিভিশন হলেও মঞ্চই নাটকের প্রকৃত ও যথার্থ পরিবেশনা-স্থল । প্রকৃতপক্ষে নাটকের মধ্যে একটি সামষ্টিক শিল্প-প্রয়াস সম্পৃক্ত থাকে। এতে কুশীলবগণ দর্শকের উপস্থিতিতে মঞ্চে উপনীত হয়ে গতিময় মানব-জীবনের কোনো এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন। সাধারণভাবে নাটকে যে চারটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয় তাহলো: কাহিনী বা প্লট, চরিত্র, সংলাপ ও পরিপ্রেক্ষিত। একটি নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্পগণ কাহিনী কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হওয়ার প্রয়াস প্রায় নাটকে। এর সঙ্গে যুক্ত হতে পারে নৃত্য-গীত, আবহ সঙ্গীত, শব্দ সংযোজন, আলোক-সম্পাত, মঞ্চ কৌশল প্রভৃতি। তবে, এটি নাটক সম্পর্কে একটি সাধারণ ধারণা মাত্র।”নিচের কোনটি ত্রিমাত্রিক শিল্পকাঠামোর উদাহরণ?

  1. ক

    চলচ্চিত্র

  2. খ

    নাটক

  3. গ

    কবিতা

  4. ঘ

    চিত্রকলা

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন