অর্থনীতি • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
অর্থনীতি প্রশ্ন
নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ছক-A | ছক-B
ধান, গম, ডাল, আলু পাট, রেশম। | চুনাপাথর, কয়লা, খনিজতেল, প্রাকৃতিক গ্যাস।
- ক)(1)
মধ্যবতী দ্রব্য কাকে বলে?
- খ)(2)
সঞ্চয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে উল্লিখিত ছক 'A' এর দ্রব্যগুলো অর্থনীতিতে কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে ছক 'B' এর সম্পদগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যেসব দ্রব্য চূড়ান্ত দ্রব্য উৎপাদনের জন্য কাঁচামাল বা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে মধ্যবর্তী দ্রব্য বলে।
- খ)
আয়ের যে অংশ ভোগ না করে ভবিষ্যতের জন্য সরিয়ে রাখা হয়, তাকে সঞ্চয় (Saving) বলে। অর্থাৎ আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা থাকে, সেটাই সঞ্চয়। সূত্র: সঞ্চয় = আয় − ভোগ। সঞ্চয় ব্যাংকে জমা রেখে বা অন্যভাবে বিনিয়োগ করে মূলধন গঠন করা যায়।
- গ)
ছক 'A' এর ধান, গম, ডাল, আলু, পাট ও রেশম কৃষিজ উৎপাদন। এগুলো অর্থনীতিতে কৃষিজ সম্পদ, যা বস্তুগত বা ভৌত সম্পদের অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা:
১. উপযোগ: এসব দ্রব্য মানুষের খাদ্য ও শিল্পের কাঁচামালের অভাব পূরণ করে, তাই এদের উপযোগ আছে।
২. সীমিত যোগান: এগুলোর যোগান চাহিদার তুলনায় সীমিত।
৩. হস্তান্তরযোগ্যতা: বাজারে এগুলো কেনাবেচা করা যায়।সুতরাং এসব দ্রব্য কৃষিজ সম্পদ হিসেবে বিবেচিত হয়।
- ঘ)
ছক 'B' এর চুনাপাথর, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদ। উক্তিটি যথার্থ; এসব সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১. শক্তির উৎস: প্রাকৃতিক গ্যাস, কয়লা ও খনিজ তেল বিদ্যুৎ উৎপাদন, কারখানা ও যানবাহন চালাতে ব্যবহৃত হয়।
২. শিল্পের কাঁচামাল: চুনাপাথর সিমেন্ট শিল্পের মূল কাঁচামাল। গ্যাস সার কারখানায়ও ব্যবহৃত হয়।
৩. কর্মসংস্থান ও আয়: সম্পদ উত্তোলন ও এর ওপর নির্ভরশীল শিল্পে মানুষের কর্মসংস্থান ও আয় হয়।
৪. আমদানি ব্যয় হ্রাস: দেশীয় সম্পদ ব্যবহারে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমে।সুতরাং খনিজ সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও