ফিন্যান্স ও ব্যাংকিং • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৫
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন
জনাব সাজিদ ব্যবসার জন্য স্থানীয় 'ফরচুন' ব্যাংকে একটি হিসাব খোলেন। হিসাব খোলার সময় তিনি ব্যাংকের কিছু তথ্য গোপন করেন। দীর্ঘদিন ব্যাংকের সাথে কোনো লেনদেন না করায় ব্যাংক খোঁজ নিয়ে জানতে পারে তিনি পারিবারিক সমস্যার কারণে ভারসাম্যহীন হয়ে পড়েছেন।
- ক)(1)
তালিকাভুক্ত ব্যাংক কী?
- খ)(2)
ইন্টারনেট ব্যাংকিং কী? ব্যাখ্যা কর।
- গ)(3)
ফরচুন' ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
'ফরচুন' ব্যাংক ও জনাব সাজিদের মধ্যকার ব্যাংকিং সম্পর্ক কি বিদ্যমান থাকবে বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর দ্বিতীয় তফসিলে যেসব ব্যাংকের নাম অন্তর্ভুক্ত থাকে, সেগুলোকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
- খ)
ইন্টারনেট ব্যাংকিং হলো এমন একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, যার মাধ্যমে গ্রাহক ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল থেকে ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করে লেনদেন করতে পারেন। এর মাধ্যমে হিসাবের বিবরণী দেখা, অর্থ স্থানান্তর ও বিল পরিশোধ করা যায়। এতে ব্যাংকে না গিয়ে যেকোনো স্থান ও সময়ে সেবা পাওয়া যায়।
- গ)
'ফরচুন' ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক।
যে ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে ব্যবসায়ী ও অন্যদের ঋণ দেয় এবং বিভিন্ন ব্যবসায়িক সেবা প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। উদ্দীপকে জনাব সাজিদ ব্যবসায়ের জন্য 'ফরচুন' ব্যাংকে হিসাব খুলেছেন। ব্যবসায়ীদের এভাবে হিসাব খোলার ও লেনদেনের সুবিধা দেওয়া বাণিজ্যিক ব্যাংকেরই কাজ।
- ঘ)
আমার মতে, 'ফরচুন' ব্যাংক ও জনাব সাজিদের মধ্যকার ব্যাংকিং সম্পর্ক বিদ্যমান থাকবে না।
১. মানসিক ভারসাম্যহীনতা: ব্যাংক জানতে পেরেছে সাজিদ পারিবারিক সমস্যায় ভারসাম্যহীন হয়ে পড়েছেন। চুক্তি সম্পাদনের জন্য গ্রাহকের সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া প্রয়োজন। মানসিক ভারসাম্য হারালে সে আইনত লেনদেনের যোগ্যতা হারায় এবং ব্যাংক-গ্রাহক সম্পর্ক বাতিল হয়।
২. তথ্য গোপন: হিসাব খোলার সময় সাজিদ ব্যাংকের কাছে কিছু তথ্য গোপন করেছেন। এটি গ্রাহকের সততার অভাব এবং হিসাব খোলার শর্ত লঙ্ঘন।
৩. ব্যাংকের স্বার্থ রক্ষা: এ অবস্থায় লেনদেন চালিয়ে গেলে ব্যাংকের ঝুঁকি ও আইনি জটিলতা বাড়বে।সুতরাং, ভারসাম্যহীনতার কারণে ব্যাংক ও সাজিদের সম্পর্ক শেষ হয়ে যাবে এবং হিসাব নিষ্ক্রিয়/বন্ধ হবে। তবে সাজিদের আইনি অভিভাবক থাকলে নতুন করে সম্পর্ক স্থাপন করা যেতে পারে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও