বাংলা ১ম পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৪
বাংলা ১ম পত্র প্রশ্ন
বর্ষাকাল, বাড়ির পাশের বিলে আপনমনে মাছ ধরছে জিসান। হঠাৎ সাপে কাটে জিসানকে। সঙ্গীরা দেখতে পেয়ে দ্রুত বাড়িতে নিয়ে আসে, গ্রামের ওঝাকে আনতে লোক পাঠায়। ওঝা এসে ঝাড়ফুঁক শুরু করে। কিন্তু সময় যতো গড়ায় জিসানের অবস্থা ততো খারাপ হতে থাকে। লোকমুখে খবর শুনে ছুটে আসেন স্বাস্থ্যকর্মী মাহমুদা। জিসানকে দ্রুত সরকারি হাসপাতালে নিতে বলেন। ক্ষেপে যায় ওঝা, মাহমুদাকে ভয় দেখায়। মাহমুদা কারো কথা না শুনে জিসানকে হাসপাতালে নিয়ে যান। জীবন রক্ষা পায় জিসানের।
- ক)(1)
'বহিপীর' নাটকটি কত সালে প্রথম পুরস্কার পায়?
- খ)(2)
'দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাক্ষেত্র।'- বুঝিয়ে লেখো।
- গ)(3)
উদ্দীপকে ওঝা চরিত্রটি 'বহিপীর' নাটকের' কোন দিকটি ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"উদ্দীপকের মাহমুদা ও 'বহিপীর' নাটকের হাশেম উভয়ের চিন্তা- চেতনা একই ধারায় উৎসারিত।"-উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- গ)
উদ্দীপকের ওঝা ঝাড়ফুঁকের মাধ্যমে সাপে কাটা রোগী সারাতে চায় এবং আধুনিক চিকিৎসার বিরোধিতা করে। 'বহিপীর' নাটকে এই দিকটি ইঙ্গিত করে সমাজে প্রচলিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে। নাটকে বহিপীর ও তার অনুসারীদের মাধ্যমে এই অন্ধবিশ্বাসের ছবি ফুটে উঠেছে, যেখানে যুক্তি বা বিজ্ঞানের চেয়ে অলৌকিকতায় আস্থা বেশি।
- ঘ)
মাহমুদা ও হাশেম—দুজনেই কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি ও বিজ্ঞানমনস্কতার প্রতিনিধি। উক্তিটি যথার্থ।
১. মাহমুদা ওঝার ঝাড়ফুঁকে ভরসা না করে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়; হাশেমও পীরের অলৌকিকতায় বিশ্বাস করে না।
২. মাহমুদা ওঝার ভয়-ভীতি উপেক্ষা করে মানুষের জীবন বাঁচিয়েছে; হাশেমও পীরের প্রভাবের মধ্যে সাহসের সঙ্গে সত্য ও মানবিকতার পক্ষে থেকেছে।
৩. দুজনেরই লক্ষ্য মানুষের কল্যাণ।সুতরাং, দুজনের চিন্তা-চেতনা একই ধারায় উৎসারিত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও