ব্যবসায় উদ্যোগ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
সুমন, রাজন এবং মোহন তিন বন্ধু মিলে পারম্পরিক চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন স্থাপন করেন। তাদের ব্যবসায়টি প্রচুর মুনাফা অর্জন করা সত্ত্বেও রাজনের সমস্যার কারণে চুক্তি অনুযায়ী ব্যবসায়টি বিলোপসাধন করেন। কিন্তু সুমন এবং মোহন ব্যবসায়টি চালিয়ে যেতে ইচ্ছুক এবং তারা ব্যবসায়টি নিবন্ধন করার সিদ্ধান্ত নেন।
- ক)(1)
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
- খ)(2)
ব্যবসায়ের স্থান নির্বাচনের বিবেচ্য বিষয় ব্যাখ্যা করো।
- গ)(3)
সুমন, রাজন ও মোহন কোন ধরনের সংগঠন পরিচালনা করছিলেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
সুমন ও মোহন ভবিষ্যতে তাদের ব্যবসায়টি চালিয়ে যেতে পারবে কি না তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।
- খ)
ব্যবসায় শুরুর আগে স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ। স্থান নির্বাচনে নিচের বিষয়গুলো বিবেচনা করতে হয়।
১. কাঁচামালের সহজলভ্যতা ও ক্রেতার উপস্থিতি।
২. পরিবহন ও যোগাযোগ সুবিধা।
৩. শ্রমিক, বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ।
৪. জমির দাম ও ভাড়া এবং সরকারি নীতি ও আইনগত সুবিধা।সঠিক স্থান নির্বাচন করলে পরিচালনা ব্যয় কমে এবং বিক্রি বাড়ে।
- গ)
উদ্দীপকে সুমন, রাজন ও মোহন অংশীদারি ব্যবসায় পরিচালনা করছিলেন।
অংশীদারি ব্যবসায় হলো দুই বা ততোধিক ব্যক্তির পারস্পরিক চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ব্যবসায়। উদ্দীপকে তিন বন্ধু পারস্পরিক চুক্তির মাধ্যমে ব্যবসায় স্থাপন করেছেন এবং চুক্তি অনুযায়ীই তা বিলোপ হয়েছে। চুক্তি, একাধিক সদস্য ও মুনাফার উদ্দেশ্য অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাই এটি অংশীদারি সংগঠন।
- ঘ)
আমার মতে, সুমন ও মোহন ভবিষ্যতে ব্যবসায়টি চালিয়ে যেতে পারবেন।
১. ন্যূনতম সদস্য: অংশীদারি ব্যবসায়ের জন্য কমপক্ষে ২ জন সদস্য লাগে। সুমন ও মোহন মিলে দুজন, তাই নতুন চুক্তির মাধ্যমে তারা অংশীদারি ব্যবসায় চালাতে পারেন।
২. নতুন চুক্তি ও নিবন্ধন: রাজন বেরিয়ে যাওয়ায় আগের চুক্তি শেষ হয়েছে। এখন তারা নতুন চুক্তিপত্র তৈরি করে ব্যবসায় নিবন্ধন করতে পারবেন, যা তারা করতে চাচ্ছেন।
৩. লাভজনক ব্যবসায়: ব্যবসায়টি প্রচুর মুনাফা করছিল, তাই চালিয়ে যাওয়ার অর্থনৈতিক যৌক্তিকতা আছে।সুতরাং, নতুন চুক্তি ও নিবন্ধনের মাধ্যমে সুমন ও মোহন ব্যবসায়টি চালিয়ে যেতে সক্ষম।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও