ভূগোল এবং পরিবেশ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

গ্রহ | বৈশিষ্ট্য
P | কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘে ঢাকা থাকে।
R | অক্সিজেন ও পানির পরিমাণ কম থাকে।

  1. ক)

    নক্ষত্র কাকে বলে?

    (1)
  2. খ)

    কোন গতির কারণে দিনরাত ঘটে? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    'R' চিহ্নিত গ্রহের বৈশিষ্ট্য বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    P' ও 'Q' চিহ্নিত গ্রহের মধ্যে কোনটি জীবজগতের জন্য আদর্শ? তোমার মতামত বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে, তাদের নক্ষত্র বলে।

  2. খ)

    পৃথিবীর আহ্নিক গতির কারণে দিনরাত ঘটে। পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই আবর্তনে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন হয়, আর বিপরীত অংশে রাত হয়। আহ্নিক গতি না থাকলে পৃথিবীর একদিক সবসময় আলোকিত ও অপরদিক সবসময় অন্ধকার থাকত।

  3. গ)

    ছকের R হলো মঙ্গল, কারণ এখানে অক্সিজেন ও পানি কম। মঙ্গলের বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো।

    ১. মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। খালি চোখে একে লালচে দেখায়।
    ২. সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার এবং ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।
    ৩. সূর্যকে একবার ঘুরতে এর ৬৮৭ দিন লাগে। এর দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান।
    ৪. এর উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি আছে। কার্বন ডাই-অক্সাইড প্রায় ৯৯ ভাগ হওয়ায় প্রাণীর অস্তিত্ব সম্ভব নয়।
    ৫. ফোবোস ও ডিমোস নামে এর দুটি উপগ্রহ আছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন