বাংলা ২য় পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২০

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

সারাংশ লেখো:(ক) বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা নিতান্ত আবশ্যক, তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারাদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া অবশ্যক। তেমনি একটি শিক্ষাপুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলি অপাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। ইহাতে আনন্দের সহিত পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণশক্তি, ধারণাশক্তি চিন্তাশক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে।অথবা, সারমর্ম লেখো:(খ) দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস।সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে দাঁড়াস। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে,ঊর্ধ্বে দু'হাত বাড়াস।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

শিক্ষা যদি আনন্দহীন হয়, তবে শুধু প্রয়োজনীয় বিষয় মুখস্থ করে কাজ চললেও মনের বিকাশ ঘটে না। খাবার হজম করতে যেমন হাওয়ার প্রয়োজন হয়, তেমনই পাঠ্যপুস্তককে আত্মস্থ করতে অতিরিক্ত বইয়ের সাহায্য দরকার। আনন্দের সঙ্গে পড়লে পাঠের শক্তি বাড়ে এবং গ্রহণ, ধারণ ও চিন্তাশক্তির স্বাভাবিক বিকাশ ঘটে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন