ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

শিল্পের শ্রেণি | উদাহরণ
S | মোটরগাড়ি
T | পোশাক
U | 'ডেইরি ফার্ম

  1. ক)

    সম্পদ কাকে বলে?

    (1)
  2. খ)

    জলবিদ্যুৎকে' নবায়নযোগ্য সম্পদ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    'S' শ্রেণিভূক্ত শিল্পের বৈশিষ্ট্য বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    'T' ও 'U' শ্রেণিভুক্ত শিল্পের মধ্যে কোনটি রপ্তানি বাণিজ্যে অধিক গুরুত্বপূর্ণ? উত্তরের সপক্ষে

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    প্রকৃতির যেসব উপাদান মানুষের চাহিদা মেটাতে সক্ষম এবং মানুষ তা ব্যবহার করতে পারে, তাকে সম্পদ বলে।

  2. খ)

    যে সম্পদ ব্যবহারের পরও আবার পাওয়া যায় বা ফুরিয়ে যায় না, তাকে নবায়নযোগ্য সম্পদ বলে।
    জলবিদ্যুৎ উৎপাদনে নদীর পানি ব্যবহার করা হয়। বৃষ্টির মাধ্যমে নদীতে বারবার পানি আসে, ফলে পানির জোগান ফুরায় না। পানি ব্যবহারের পর নদীতে ফিরে গিয়ে আবার চক্রাকারে আসে। তাই জলবিদ্যুৎকে নবায়নযোগ্য সম্পদ বলা হয়।

  3. গ)

    'S' শ্রেণিভুক্ত শিল্প হলো বৃহৎ শিল্প, কারণ মোটরগাড়ি এ শ্রেণির শিল্পের উদাহরণ। এ শিল্পের বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো।

    ১. এ শিল্পে ব্যাপক অবকাঠামো, বিশাল মূলধন ও প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়।
    ২. এ শিল্প সাধারণত শহরের কাছাকাছি স্থানে গড়ে ওঠে।
    ৩. এ শিল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখে এবং হাজার হাজার বেকারের কর্মসংস্থান করে।
    ৪. লৌহ ও ইস্পাত, বস্ত্র, জাহাজ ও বিমান শিল্প এ শ্রেণির উদাহরণ।

  4. ঘ)

    'T' হলো তৈরি পোশাক শিল্প (মাঝারি শিল্প) এবং 'U' হলো ডেইরি ফার্ম (ক্ষুদ্র শিল্প)। এদের মধ্যে 'T' শ্রেণিভুক্ত শিল্প রপ্তানি বাণিজ্যে অধিক গুরুত্বপূর্ণ।

    ১. রপ্তানিমুখী: পোশাক শিল্প রপ্তানিমুখী। এটি অতি দ্রুত বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে স্থান করে নিয়েছে। ২০২৩-২০২৪ সালে এ শিল্প থেকে মোট রপ্তানি আয়ের শতকরা ৮১.২৪ ভাগ এসেছে।
    ২. বৈদেশিক মুদ্রা: এ শিল্প বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে বলে একে 'বিলিয়ন ডলার' শিল্প বলা হয়।
    ৩. কর্মসংস্থান: স্বল্প মজুরিতে প্রচুর দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান হয়।
    ৪. ডেইরি ফার্ম: এটি ক্ষুদ্র শিল্প, যার উৎপাদন সীমিত ও প্রধানত স্থানীয় বাজারের জন্য।

    সুতরাং, রপ্তানি আয়ে অবদানের কারণে 'T' শিল্প অধিক গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন