বাংলা ২য় পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২৪
বাংলা ২য় পত্র প্রশ্ন
3.
সারাংশ লেখো:(ক) মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময়ে অমজাল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষী-শাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বুঝে না- দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নেই- অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে- ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।অথবা, সারমর্ম লেখো:(খ) শৈশবে সদুপদেশ যাহার না রোচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে। চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে? সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চাহে,-সেও অতি নির্বোধ, অধম। খেয়া-তরী চলে গেলে বসে এসে তীরে,কীসে পার হবে, তরী না আসিলে ফিরে?
উত্তর ও ব্যাখ্যা
(ক) সারাংশ
মাতৃস্নেহ অতুলনীয় হলেও অতিরিক্ত স্নেহ সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। অতি আদরে সন্তান নিজের শক্তির মূল্য বুঝতে পারে না এবং সবকিছুর জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে সে অলস, ভীরু ও দুর্বল হয়ে যায় এবং তার মনুষ্যত্বের বিকাশ ব্যাহত হয়। তাই মাতৃস্নেহ হওয়া উচিত পরিমিত ও বিবেকপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও