বিজ্ঞান • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০১৯
বিজ্ঞান প্রশ্ন
- ক)(1)
তড়িৎ প্রলেপন কাকে বলে?
- খ)(2)
লোডশেডিং কেন হয়?
- গ)(3)
উদ্দীপকের মনোয়ারের আঁকা বর্তনীটির চিত্র অঙ্কন করো।
- ঘ)(4)
মনোয়ারদের বাড়িতে উদ্দীপকে উল্লিখিত যে উপাদানটি ব্যবহার করা হয় তা কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর ওপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে।
- খ)
দেশে বিদ্যুতের চাহিদা যখন উৎপাদনের চেয়ে বেশি হয়, তখন সব এলাকায় একসাথে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। এ অবস্থায় সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন এলাকায় চক্রাকারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। একেই লোডশেডিং বলে। এ কারণেই লোডশেডিং হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও