ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
পর্বত | উদাহরণ
A | রকি, আন্দিজ
B | সাতপুরা, লবণ
C | ফুজিয়ামা, ভিসুভিয়াস
- ক)(1)
মালভূমি কাকে বলে?
- খ)(2)
স্লেট কোন ধরন্নে শিলা? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে 'B' চিহ্নিত পর্বতের বর্ণনা দাও।
- ঘ)(4)
উদ্দীপকের 'A' ও 'C' পর্বত দুটির মধ্যে কোনটির সাথে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের পর্বতের সাদৃশ্য দেখা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি প্রদান করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু, খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতলভূমিকে মালভূমি বলে।
- খ)
স্লেট একটি রূপান্তরিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা প্রচণ্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে যে নতুন শিলা তৈরি করে, তাকে রূপান্তরিত শিলা বলে। কাদা ও শেল (পাললিক শিলা) রূপান্তরিত হয়ে স্লেট সৃষ্টি হয়। এই শিলা স্ফটিকযুক্ত ও কঠিন হয় এবং এতে জীবাশ্ম দেখা যায় না।
- গ)
উদ্দীপকের 'B' চিহ্নিত পর্বতটির উদাহরণ সাতপুরা ও লবণ পর্বত। তাই এটি চ্যুতি-স্তূপ পর্বত। এর বর্ণনা—
১. ভূআলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ ও সংকোচনের ফলে ভূত্বকে ফাটল সৃষ্টি হয়। একে চ্যুতি বলে।
২. কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক কোথাও ওপরের দিকে, কোথাও নিচের দিকে স্থানচ্যুত হয়।
৩. চ্যুতির ফলে ওপরে উঠে যাওয়া অংশই স্তূপ পর্বত। ভারতের বিন্ধ্যা ও সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং পাকিস্তানের লবণ পর্বত এর উদাহরণ। - ঘ)
'A' হলো ভঙ্গিল পর্বত (রকি, আন্দিজ) এবং 'C' হলো আগ্নেয় পর্বত (ফুজিয়ামা, ভিসুভিয়াস)। এদের মধ্যে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের পর্বতের সাথে 'A' অর্থাৎ ভঙ্গিল পর্বতের সাদৃশ্য দেখা যায়।
১. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে। হিমালয় একটি ভঙ্গিল পর্বত।
২. এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দমের মতো পাললিক শিলা দ্বারা গঠিত। ভঙ্গিল পর্বতও কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে গঠিত হয়।
৩. এগুলো আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এদের কোনোটিই আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়নি, তাই আগ্নেয় পর্বত 'C' এর সাথে মিল নেই।সুতরাং, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের পর্বতের সাথে 'A' অর্থাৎ ভঙ্গিল পর্বতের সাদৃশ্য রয়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও