হিসাববিজ্ঞান • Sylhet Board • সিলেট বোর্ড ২০২২

হিসাববিজ্ঞান প্রশ্ন

তুহিন ট্রেডার্স ২০২১ সালের ১ জানুয়ারি নগদ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন।২০২১জানু.২ রাজিবের নিকট হতে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।৪ হাবিবের নিকট নগদে বিক্রয় ৪০,০০০ টাকা।১০ সজিবকে পণ্য ফেরত দেওয়া হলো ২০,০০০ টাকা।১৫ বেতন প্রদান ১৫,০০০ টাকা।২০ চেকে পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।

  1. ক)

    তুহিন ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?

    (1)
  2. খ)

    জানুয়ারি ১ থেকে ৪ তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপাদানসমূহের প্রভাব দেখাও।

    (2)
  3. গ)

    জানুয়ারি ২ থেকে ২০ তারিখের লেনদেনগুলোর সাহায্যে প্রমাণ করো যে, A=L+E

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    প্রারম্ভিক মূলধন = নগদ ৮০,০০০ + আসবাবপত্র ২০,০০০ + ব্যাংক জমা ৩০,০০০ = ১,৩০,০০০ টাকা।

  2. খ)
    তারিখনগদআসবাবপত্রব্যাংক জমা=পাওনাদার+মালিকানা স্বত্বমন্তব্য
    জানু. ১৮০,০০০২০,০০০৩০,০০০=+১,৩০,০০০মূলধন
    জানু. ২=৫০,০০০+(৫০,০০০)ক্রয় ব্যয়
    জানু. ৪৪০,০০০=+৪০,০০০বিক্রয় আয়
    উদ্বৃত্ত১,২০,০০০২০,০০০৩০,০০০=৫০,০০০+১,২০,০০০

    সম্পদ ১,৭০,০০০ = দায় ৫০,০০০ + মালিকানা স্বত্ব ১,২০,০০০।

  3. গ)
    তারিখনগদআসবাবপত্রব্যাংক জমা=পাওনাদার+মালিকানা স্বত্বমন্তব্য
    জানু. ১ (প্রারম্ভিক)৮০,০০০২০,০০০৩০,০০০=+১,৩০,০০০মূলধন
    জানু. ২=৫০,০০০+(৫০,০০০)ক্রয় ব্যয়
    জানু. ৪৪০,০০০=+৪০,০০০বিক্রয় আয়
    জানু. ১০=(২০,০০০)+২০,০০০ক্রয় ফেরত
    জানু. ১৫(১৫,০০০)=+(১৫,০০০)বেতন ব্যয়
    জানু. ২০৩০,০০০=+৩০,০০০বিক্রয় আয়
    উদ্বৃত্ত১,০৫,০০০২০,০০০৬০,০০০=৩০,০০০+১,৫৫,০০০

    মোট সম্পদ = ১,০৫,০০০ + ২০,০০০ + ৬০,০০০ = ১,৮৫,০০০ টাকা।
    দায় + মালিকানা স্বত্ব = ৩০,০০০ + ১,৫৫,০০০ = ১,৮৫,০০০ টাকা।

    সুতরাং, A = L + E প্রমাণিত হলো।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন