ব্যবসায় উদ্যোগ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব হামিদ যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর ব্যাংক থেকে ঋণ নিয়ে গরুর খামার স্থাপন করেন। সুষ্ঠুভাবে গরুর পরিচর্যার কারণে তার খামারের দিন দিন উন্নতি হচ্ছে এবং তাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়ে খামার স্থাপন করে সফল হন।
- ক)(1)
নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
- খ)(2)
বাণিজ্য বলতে কী বোঝায়?
- গ)(3)
উদ্দীপকে জনাব হামিদের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব হামিদের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- খ)
ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের কাছে পৌঁছানো এবং শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তাদের কাছে পৌঁছানোর সকল কার্যাবলিকে বাণিজ্য বলে। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা বণ্টনকারী শাখা বলা হয়। পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন ও বিজ্ঞাপন বাণিজ্যের সহায়ক অঙ্গ।
- গ)
উদ্দীপকে জনাব হামিদের কাজটি আত্মকর্মসংস্থান।
ব্যাখ্যা : নিজের দক্ষতা ও উদ্যোগে নিজ মালিকানায় ও ব্যবস্থাপনায় ক্ষুদ্র ব্যবসায় পরিচালনা করে আয় করাকে আত্মকর্মসংস্থান বলা যায়। জনাব হামিদ যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেছেন। এরপর ব্যাংক ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করে নিজে গরুর খামার স্থাপন করেছেন এবং সুষ্ঠুভাবে পরিচর্যা করছেন। চাকরির অপেক্ষা না করে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করায় তার কাজটি আত্মকর্মসংস্থানমূলক।
- ঘ)
জনাব হামিদ প্রশিক্ষণ নিয়ে ঋণের মাধ্যমে গরুর খামার স্থাপন করে একজন সফল উদ্যোক্তা হয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা নিম্নরূপ-
১. কর্মসংস্থান সৃষ্টি : তিনি নিজের কর্মসংস্থান করেছেন এবং খামার সম্প্রসারণের সাথে অন্যদের কাজের সুযোগও তৈরি হতে পারে। এতে বেকার সমস্যা কমে।
২. অন্যদের অনুপ্রেরণা : তাকে দেখে অন্যরাও খামার স্থাপন করে সফল হয়েছেন। এভাবে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং ব্যবসায় উদ্যোগের পরিধি বাড়ছে।
৩. উৎপাদন ও আয় বৃদ্ধি : খামারের উৎপাদন বাড়লে জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি পায় এবং পরনির্ভরশীলতা কমে।
৪. সম্পদের সঠিক ব্যবহার ও দক্ষ জনশক্তি : প্রশিক্ষণের মাধ্যমে তিনি নিজে দক্ষ হয়েছেন এবং ঋণ ও সম্পদ উৎপাদনশীল কাজে লাগিয়েছেন।সুতরাং, জনাব হামিদ একজন উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও