ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

শিক্ষক শ্রেণিকক্ষে মার্বেল, কোয়ার্টজাইট, গ্রাফাইট নামক শিলাগুলো হাতে নিয়ে শিক্ষাথীদের, দেখালেন এবং আলোচনা করলেন। তিনি অন্যান্য কিছু শিলা শিক্ষার্থীদের দেখতে বললেন। রিতু ও বিথী ব্যাসল্ট, চুনাপাথর নামক শিলাগুলো হাতে নিয়ে পর্যবেক্ষণ করল।

  1. ক)

    শিলা কাকে বলে?

    (1)
  2. খ)

    ধীর পরিবর্তন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    শিক্ষক যে শিলাগুলো নিয়ে আলোচনা করলেন সেগুলোর গঠন প্রক্রিয়া গঠন প্রক্রিয়া বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    রিতু ও বিথীর দেখা শিলাগুলোর বৈশিষ্ট্যর তুলনামূলক বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থকে শিলা বলে। যেমন: নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি। শিলা এক বা একাধিক খনিজের মিশ্রণ।

  2. খ)

    অনেকগুলো প্রাকৃতিক শক্তি, যেমন সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী ও হিমবাহ দ্বারা ভূপৃষ্ঠের যে পরিবর্তন ধীরে ধীরে ঘটে এবং বিশাল এলাকা জুড়ে হয়, তাকে ধীর পরিবর্তন বলে। এতে শিলা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়, অপসারিত হয় ও অন্যত্র জমা হয়। এভাবে পর্যায়ক্রমে ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে নতুন ভূমিরূপে পরিণত হয়।

  3. গ)

    শিক্ষকের আলোচিত শিলাগুলো (মার্বেল, কোয়ার্টজাইট, গ্রাফাইট) রূপান্তরিত শিলা (Metamorphic Rocks)।

    গঠন প্রক্রিয়া: আগ্নেয় ও পাললিক শিলা যখন ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, ভূগর্ভের প্রচণ্ড তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ নেয়, তখন রূপান্তরিত শিলা তৈরি হয়। যেমন:
    ১. চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল
    ২. বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট
    ৩. কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট

    এই শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন এবং এতে জীবাশ্ম দেখা যায় না।

  4. ঘ)

    রিতু ও বিথী ব্যাসল্ট ও চুনাপাথর দেখেছে। ব্যাসল্ট আগ্নেয় শিলা (বহিঃজ) এবং চুনাপাথর পাললিক শিলা। দুটির তুলনা:

    বিষয়ব্যাসল্ট (আগ্নেয়)চুনাপাথর (পাললিক)
    গঠনভূগর্ভের গলিত ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বেঁধেপলল বা তলানি স্তরে স্তরে জমে তাপ ও চাপে কঠিন হয়ে
    স্তরস্তরবিহীন (অস্তরীভূত)স্তরীভূত
    কাঠিন্যকঠিন ও কম ভঙ্গুর, ভারীনরম ও হালকা, সহজে ক্ষয় হয়
    গঠন-বৈশিষ্ট্যস্ফটিকাকারছিদ্রযুক্ত
    জীবাশ্মথাকে নাঅনেক ক্ষেত্রে দেখা যায়

    সুতরাং, আগ্নেয় শিলা প্রাথমিক ও কঠিন, আর পাললিক শিলা পলি জমে সৃষ্ট, নরম ও স্তরীভূত।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন